আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৬১


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নিশীথ রাতে জোনাকির আলো,
ভালোবাসা খোঁজে হৃদয়ের পালো,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে মনের গান,
স্বপ্নে তুমি আছো আমার প্রাণের জান।

লেখক

@ah-agim

লেখকের অনুভূতি:

ভালোবাসার ও আকুলতা নিশীথ রাতের নিঃসঙ্গতায় প্রকাশ পায়। ভালোবাসার মানুষের স্পর্শে হৃদয়ে জেগে ওঠে সুর ও স্বপ্নের আবেশ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

নিশীথ নীরবতায় কাঁপে চাঁদের ছায়া,
জোনাকির মতো জ্বলে তোমার মায়া।
হৃদয়ের পালো ছুঁয়ে নামে আবেশ,
তোমার নামেই থামে সব অন্বেষ।
স্বপ্নের বুকে বাঁধা অদৃশ্য ডোর,
তুমি আছো বলেই জীবন হয় ভোর।

 2 months ago 

নিশীথ রাতে জোনাকির আলো,
ভালোবাসা খোঁজে হৃদয়ের পালো,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে মনের গান,
স্বপ্নে তুমি আছো আমার প্রাণের জান।

নীরব রাতে ভাসে তোমারই সুর,
হৃদয় জুড়ে বয়ে চলে প্রেমের নূপুর।
চোখের পাতায় আঁকি তোমার ছবি,
প্রতি নিঃশ্বাসে ডাকি শুধু তোমাকেই আমি।
সময় থামে তোমার মধুর টানে,
তুমিই যে আমার সব স্বপ্ন-জানে।

 2 months ago 

চাঁদের আলো ভাসে নিঃশব্দ রাতে,
মনের কোণে বাজে প্রেমের মধুরাতে।
তুমি এলে মনে জ্বলে এক আলো,
স্বপ্নে ভাসে তোমার হাসির ভালো।
হৃদয় বলে, তুমি আমার অন্তর-জান,
প্রাণের বীণে বাজে শুধুই তোমার গান।
তোমার স্পর্শে ভেসে যায় দুঃখ সকল,
ভালোবাসা গড়ে ওঠে গভীর অরণ্যে।

 2 months ago 

নিশি রাতে চারদিক নীরবতার মাঝে
জোছনার আলো যখন
অন্ধকার ঘরে আলোকিত করে,
তোমার ব্যথায় হৃদয়ের মাঝে
স্বপ্নগুলো অজানায় নিথর হয়,
ভালোবাসা আজও হৃদয়ে থেকে যায়
নতুন ভোর নতুন সকাল
ভুলগুলো থাকে না চিরকাল।

 2 months ago 

নিশীথ রাতে জোনাকির নরম আলো
হৃদয়ের গোপন পথে ডাকে ভালোবাসার পালো।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে নীরব মনের গান
স্বপ্নের ভেতর তুমি আমার সকল মান।
নিঃশ্বাসে নিঃশ্বাসে জড়িয়ে থাকে তোমার নাম
নীরব এই অনুরাগেই খুঁজে পাই জীবনের আরাম।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 68321.39
ETH 1982.56
USDT 1.00
SBD 0.49