একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
এ সপ্তাহে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।খুবই সহজ, সুন্দর একটি আর্ট। হাতে পড়লে বেশ ভালোই লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমে একটি হার্ট শেপ এঁকে নিয়েছি।
এরপর ওই হার্টটিকে কেন্দ্র করে বাইরের দিকে আরো একটি হার্ট এঁকে নিয়েছি।
এরপর ২য় হার্টটিকে কেন্দ্র করে বাইরের দিকে আরো একটি হার্ট এঁকে নিয়েছি।এরপর তার চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি। এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনের বাইরের দিকে এভাবে কিছু পাতা এঁকে নিয়েছি।
এরপর বাইরের হার্টের চারিপাশে এভাবে কতগুলো ফুল এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে একটু ডিজাইন করে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR










