কাঠ খোদাই শিল্প

ChatGPT Image Feb 20, 2026, 11_57_12 AM.png

Image Created by OpenAI

কাঠ হলো মানবসভ্যতার অন্যতম প্রাচীন ও সহজলভ্য উপাদান। এই সাধারণ উপাদানটিকেই শিল্পীর নিপুণ হাতে রূপ দেওয়া হয় বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে। আর এটি কাঠখোদাই শিল্প নামে পরিচিত। হাজার বছরের ইতিহাস বহনকারী এই শিল্প শুধু অলংকার নয়, বরং মানুষের সংস্কৃতি, বিশ্বাস, জীবনযাপন এবং নান্দনিকতার জীবন্ত উদাহরণ। প্রাচীন সময়ের থেকে মানুষ যখন ধাতু বা পাথরের জটিল ব্যবহার শিখেনি, তখন থেকেই কাঠ ছিল তাদের প্রধান নির্মাণসামগ্রী। অর্থাৎ ঘরবাড়ি, আসবাবপত্র ইত্যাদি সবকিছুতেই কাঠের ব্যবহার ছিল অপরিহার্য। সময়ের সাথে সাথে মানুষ শুধু ব্যবহারিক প্রয়োজনে নয়, সৌন্দর্য সৃষ্টির জন্যও কাঠে নকশা খোদাই করতে শুরু করে দিয়েছিলো।

প্রাচীন মন্দিরের দরজা, প্রাসাদের স্তম্ভ, রাজসিংহাসন কিংবা নৌকার মাথায় দেখা যায় সূক্ষ্ম অলংকরণ, যা সেই সময়ের কারিগরদের অসাধারণ দক্ষতার প্রমাণ। কাঠ খোদাই শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, একই উপাদান থেকে অসংখ্য রূপ সৃষ্টি করা যায়। শিল্পীরা বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করেন, যেমন- শিমুল, গামার, সেগুন বা কাঁঠাল কাঠ। বেশিরভাগ ব্যবহার হয় শিমুল আর সেগুন। প্রতিটি কাঠের গঠন আলাদা হওয়ায় খোদাইয়ের ধরনও ভিন্ন হয়ে থাকে। এই শিল্প আসলে কেবল হাতের কাজ নয়। এটি ধৈর্য, মনোযোগ ও কল্পনার সমন্বয়। একটি ছোট নকশা সম্পূর্ণ করতে অনেক সময়, এমনকি অনেক দিনও লেগে যায়। আর বড় কাজের ক্ষেত্রে মাসের পর মাস লেগে যায়। এগুলো যদিও অনেকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে।