নিজেকে সময় দেওয়া কেনো এতো দরকারি হয়ে উঠেছে এখনকার দিনে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে আসলে নিজেকে সময় দেওয়া অনেক বেশি দরকারি হয়ে উঠেছে, কিন্তু এই ব্যাপারটি আমরা যেন বুঝতেই পারি না, কিংবা বলা ভালো, আমরা বুঝতেই চাই না। কারণ যতদিন যাচ্ছে, তত আমরা অনেক কিছুর ভিতরেই জড়িয়ে যাচ্ছি। কিন্তু অনেক কিছুর সাথে জড়িয়ে যাচ্ছি তো, সবকিছুর ভিতরে আসলে যেটা না বললেই নয়, সেটা হলো, আমরা অনেক সময় খেয়াল করি, কিন্তু অনেক সময় দেখি যে আসলে আমরা সব কিছুই করছি, সকলের জন্যই করছি, শুধুমাত্র নিজের জন্য ছাড়া।
কিন্তু এখানেই মূল ভুল আমরা করি। অর্থাৎ নিজের জন্যই কিন্তু সবচেয়ে বেশি করা উচিত। কারণ আমরা যদি নিজের জন্য না করি, শুধুমাত্র অপরের জন্য করি, তাহলে আসলে আখেরে নিজের জন্য কিছুই থাকবে না। এখানে কিন্তু কোনো স্বার্থপরতা নেই, কিংবা এখানে যে অনেক বেশি স্বার্থপর হয়ে আমি কথাটি বলছি, ব্যাপারটি তেমনটা নয়। অর্থাৎ আমি মোটেও স্বার্থপর হয়ে কথাটি বলছি না। পৃথিবীতে একটা সময় আসবে, সকলেই আমাদের ছেড়ে চলে যাবে। এমন অনেক মুহূর্ত আসবে, যেখানে নিজেকেই নিজেকে সামলাতে হবে, এবং অনেক অনেক এমন মুহূর্ত আসবে, যেখানে আমরা নিজেরাই নিজের জন্য রুখে দাঁড়াবো।
তেমন একটি জায়গায় আসলে যদি আমরা নিজেকেই নিজের ডিফারেন্ট করতে না পারি, কিংবা নিজেকে নিজে ভালোবাসতে না পারি, তবে সেটা আমাদের জন্যে হবে অনেক বড় একটি ডিসঅ্যাডভান্টেজ। তাই আসলে সময় থাকতেই নিজের জন্য কিছু কিছু সময় বের করে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে। কারণ আমরা যদি নিজেকে একটুও শক্তিশালী করে তুলতে না পারি, সেক্ষেত্রে তাতে কিন্তু আমাদের এই ভুল হবে।
আসলে আমরা অনেক সময় অনেক কিছুতেই অনেক খারাপভাবে করে ফেলি। অর্থাৎ নিজের সাথে, অন্যের সাথে, সবকিছু ভালো রাখলেও আমরা নিজের সাথে অনেক খারাপ আচরণ করি, যেটা করা উচিত নয়। আর সে কারণেই আমার আজকের এই লেখা।

