মানুষ ভুলে যেতে পারে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ আসলে অনেক কঠিন, এবং মানুষ অনেক সময় এতটাই কঠিন হতে পারে যে সেটা অনেকটা অনেক সময় আমাদের কল্পনার বাইরে বের হয়ে যায়। ঠিক তেমনভাবে কিছু কিছু মানুষ দেখবেন, যে তারা তাদের ভালোবাসার মানুষকে এমন অদ্ভুতভাবে ভুলে যেতে পারে কিংবা এমন অদ্ভুতভাবে আসলে তারা বদলে যেতে পারে যে সেটা অনেকটা আমাদের কল্পনার অতীত হয়ে যায়।

আসলে ওই মানুষগুলো যে কিভাবে ওই মানুষগুলোকে ভুলে যায়, সেটাই এক প্রকার আমাদের কাছে অস্বাভাবিক ঘটনার মতন হয়ে যায়। কারণ, আসলে কিছু কিছু প্রেম, কিছু কিছু ভালোবাসার সম্পর্ক দেখবেন, যে আমরা সব সময় একটা সিউরিটি দিতে পারি যে ওই সম্পর্কগুলো কখনোই ভাঙবে না।

কিন্তু দেখবেন, সব কিছুর মতো সবকিছু এতটাই ভঙ্গুর হয়ে যায় যে ওই সম্পর্কগুলো কিভাবে যেন ভেঙে যায়। আমি আজকে তেমন একটা ব্যাপার নিয়ে কথা বলছি। আসলে আমার কাছে মনে হয়, যে আমরা যে বলি মানুষ মানুষকে ভুলতে পারে না কিংবা প্রেম ভালোবাসা একজন মানুষ অন্য মানুষকে ভুলে যেতে পারে না এ ব্যাপারগুলো একেবারেই ভুল কথা। অর্থাৎ, খুব একটা সত্যি নয়। কারণ, এটা হয়তোবা আগে হতো, কিংবা আগেকার যুগের মানুষগুলোর সাথে হতো, কিন্তু বর্তমানে এসব খুব একটা হয় না। বর্তমানে মানুষ খুব সহজেই ভুলে যেতে পারে এবং খুব সহজেই আসলে তারা ভুলে যেতে চায়।

আগেকার যুগের মানুষগুলো যেভাবে একজন অপরকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উদ্যোগ, কিংবা একজন অপরের জন্য আসলে সবকিছু করতে পারতো অর্থাৎ, একে অপরের কাছে ছিল পৃথিবীর মতন বর্তমানে কিন্তু তেমন কোনো বিষয় নেই। বর্তমানে কিন্তু একে অপরের কাছে আর ওই যে পৃথিবীর মতন কিংবা অনেক মূল্যবান ওই ব্যাপারগুলো নেই। বর্তমানে অনেকটা এমন হয়ে গিয়েছে যে, থাকলে থাকলো আর না থাকলে চলে গেল, তেমন কোনো ব্যাপার নয়।

এই ব্যাপারটা আসলে আমাকে অনেক কষ্ট দেয়, কারণ এই মানুষের বদল আমার কখনোই মেনে নিতে ইচ্ছে করে না। কারণ, আমি মনে করি, মানুষ হবে মানুষের জন্য, একেবারে যেন উন্মাদ। একটা মানুষ একটা মানুষকে অন্ধের মতো ভালোবাসবে, মিস করবে, তাদেরকে ভুলে যেতে পারবে না। কিন্তু এসব আর কখনোই হয় না।


ABB.gif