ভাঙা স্বপ্নগুলো নতুন করে গড়ার গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মানবজীবনে অনেক কিছু আসে, আবার অনেক কিছু যায়। আসলে অনেক কিছুই হয়, যেটা আমরা অনেক সময় বুঝি, আবার অনেক সময় উপলব্ধি করতে পারি না। অর্থাৎ উপলব্ধি না করতে পারার মধ্যেই যে কত কিছু ঘটে যায়, সেটা যেন আমরা খেয়াল করতে পারি না। আসলে কিছু কিছু ব্যাপার এমন থাকে, যেগুলো আমাদের ভাবা উচিত। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যেন ধীরে ধীরে ভুলে যাই। কিন্তু এটা এমন একটি ব্যাপার, যেটা সত্যি কথা বলতে আমাদের মনে রাখা উচিত, কিন্তু আমরা ভুলে যাই। তো আজকে ভাবলাম, তেমন একটি ব্যাপার নিয়েই আপনাদের সাথে লেখালেখি করা যাক।

আমি মূলত যেটা নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো আমাদের কিছু কিছু স্বপ্ন থাকে, যেগুলো ভেঙে যায়। আর স্বাভাবিকভাবে যেই স্বপ্নগুলো ভেঙে যায়, আমরা সবসময় সেই স্বপ্নগুলোকে ছেড়ে দিই, বেশিরভাগ সময় বলা চলে। অর্থাৎ, অনেক মানুষ আছে, যারা নিজের স্বপ্ন পূরণ করার জন্য একেবারে জান-প্রাণ লাগিয়ে দেয়। আবার তার বিপরীতে, আমাদের মতো কিছু দুর্বল মানুষজন রয়েছে, যারা আসলে একবার স্বপ্ন ভেঙে গেলে সেই স্বপ্ন নিয়ে আর চিন্তা করাটা তো দূরের কথা, সেই স্বপ্নকে মন থেকে একেবারের জন্য মুছে ফেলে দেয় একেবারে যেন সেই স্বপ্ন বেমালুম ভুলে যায়।

আমি ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলতে এসেছি। এবং আমি আসলে নিজেও এমন একজন ব্যক্তি, কারণ অনেক এমন স্বপ্ন আমি দেখেছি, যেগুলো হয়তো আমি আর একটু প্রচেষ্টা করলেই পূরণ করতে পারতাম, কিংবা আমার আর একটু ইফোর্ট দেওয়া দরকার ছিল। কিন্তু ওই যে বললাম, আমরা ওই ধরনের মানুষ যারা একবার স্বপ্ন ভাঙলে আবার সেই স্বপ্ন নিয়ে কাজ করতে ভয় পাই। তো আসলে আমাদের এমন করা উচিত নয়। অর্থাৎ ভাঙা স্বপ্নগুলোকে নতুন করে জোড়া লাগানোর মধ্যে যে কৃতিত্ব রয়েছে, সেটা যেন পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। কারণ ভাঙা স্বপ্ন দিয়ে আমরা যখন আবার নতুনভাবে জোড়া লাগাতে পারি, তখন দেখা যায় যে আমরা যা চেয়েছিলাম, তার চেয়েও আমরা অনেক বড় কিছু করতে পেরেছি। তাই আসলে ভাঙা স্বপ্নগুলো নতুন করে গড়ার গল্প লেখার জন্য হলেও, নিজের স্বপ্নগুলোকে নতুনভাবে গড়া আমাদের উচিত।

ABB.gif