নীরব মানুষের মনের খবর কে রাখে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ ভেদে নিজেকে প্রকাশ করার ধরণ ভিন্ন হয়। কেউ খোলামেলাভাবে নিজের সুখ দুঃখ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারে আবার কেউ থাকে একেবারে নীরব। নীরব মানুষরা সাধারণত বেশি সংবেদনশীল হয়। তারা মনের কথা সহজে কাউকে বলতে পারে না ভেতরে ভেতরে সবকিছু জমিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হলো এই নীরব মানুষের মনের খবর আসলে কে রাখে?নীরব মানুষের সবচেয়ে বড় কষ্ট হলোবতাদের কথা কেউ শুনতে চায় না বা বুঝতে পারে না। তারা হয়তো আশেপাশের সবাইকে হাসিমুখ দেখায় কিন্তু ভেতরে ভেতরে লড়াই চালিয়ে যায়।বাইরে থেকে তাদের দেখে মনে হয় সবকিছু ঠিক আছে অথচ ভেতরে জমে থাকে হাজারো অশান্তি। কেউ যদি একটু আন্তরিকভাবে খোঁজ নেয় তবে বোঝা যেত তাদের মনের ভেতর কতটা ঝড় বয়ে যাচ্ছে।

আমরা প্রায়ই ভেবে নিই যারা কিছু বলে না তারা কোনো সমস্যায় নেই। কিন্তু বাস্তবতা হলো যারা বেশি নীরব তাদের মনই সবচেয়ে বেশি ভাঙাচোরা।তারা কাউকে কষ্ট দিতে চায় না আবার নিজেদের দুর্বলতাও প্রকাশ করতে চায় না। ফলে চুপচাপ থেকে যায়।কিন্তু দীর্ঘ সময় এভাবে চাপা কষ্ট জমতে জমতে তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে।এখানেই পরিবার,বন্ধু ও কাছের মানুষের দায়িত্ব সবচেয়ে বেশি।আমাদের উচিত নীরব মানুষদের প্রতি একটু বেশি মনোযোগ দেওয়া।তারা কিছু না বললেও খেয়াল করা দরকার,তাদের চোখের ভাষা,আচরণ বা নীরবতার মধ্যেই অনেক কিছু লুকিয়ে থাকে।যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি,তবে তারা ভেতরের কষ্ট ভাগ করে নিতে স্বস্তি পাবে।নীরব মানুষদের মনের খবর রাখা আসলে মানবিক দায়িত্ব। কারণ তারা নিজেরাই কখনো সামনে থেকে কিছু বলে না। একটু যত্ন, ভালোবাসা আর খোঁজখবর তাদের জীবনে অনেক স্বস্তি এনে দিতে পারে।আমরা যদি এমন মানুষদের পাশে দাঁড়াতে শিখি।তাহলে পৃথিবীটা সবার জন্যই আরও বাসযোগ্য হয়ে উঠবে।

ABB.gif

Sort:  
 7 days ago 

Hi @un-stoppable,

🎲 SteemLudo is waiting for new players!

Play SteemLudo, challenge real players using STEEM, and earn up to 1.9× STEEM rewards when you win your matches.

Want more rewards?

Share your SteemLudo gameplay experience by making a post on steem and receive handsome rewards with a guaranteed vote.

🎁 Invite more players with your invitation code and earn up to 110 STEEM!

🎮 Play Now: https://www.steemx.org/ludo
💬 Join Discord: https://discord.gg/JyW7v8STG

ludobanner gif.gif