অভিমান আর নিরবতা কোনটা বেশি কষ্ট দেয়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এইযে এই প্রশ্নটার উত্তর একেক জনের জন্য একেক রকম হতে পারে, কিন্তু আমার নিজের ভাবনা থেকে বললে, অভিমান আর নিরবতার কষ্ট দুটোই ভয়ঙ্কর, তবে তাদের রকমটা আলাদা।

অভিমান অনেকটা প্রকাশ্য কষ্টের মতো। অভিমান মানে হলো ভালোবাসা আছে, কিন্তু কিছু না বলা কথা জমে আছে। অনেক সময় মানুষ অভিমান করে চুপ হয়ে যায়, দূরে সরে যায়, বা ইচ্ছা করেই মুখ ফিরিয়ে থাকে, শুধু এই আশায় যে, সে বুঝবে, সে এসে জিজ্ঞেস করবে বা সে আমাকে একটু বোঝার চেষ্টা করবে।অভিমান আসলে চাওয়ার একটা ভাষা যেখানে চাওয়া যায় একটু বেশি গুরুত্ব, একটু বেশি বোঝা, একটু বেশি মনোযোগ।

অন্যদিকে নীরবতা অনেক বেশি গভীর এবং বিপজ্জনক। নীরবতা মানে অনেক সময় আর কিছু বলার থাকে না, বা বললেও কেউ শুনবে না এই বিশ্বাস থেকে জন্ম নেওয়া এক ধরনের হাল ছেড়ে দেওয়া। নীরব মানুষ কাঁদে না, অভিমানও করে না, কারণ তার আর কোনো প্রত্যাশা থাকে না।তবে নীরবতার কষ্টটা একটু বেশি বিষাক্ত, কারণ এটা সময়ের সঙ্গে সঙ্গে ভেতর থেকে মানুষকে নিঃশেষ করে দেয়। সে কারও উপর রাগও করে না, কিছু বোঝাতে চায় না, শুধু ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়।

অভিমান মানে এখনো সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা। আর নীরবতা মানে ছেড়ে দেওয়ার শুরু।তাই আমার মনে হয়, নীরবতার কষ্টটা অভিমান থেকেও বেশি কারণ অভিমান যতদিন আছে, ততদিন ভালোবাসাও বেঁচে থাকে।তবুও, এই দুই কষ্টের মধ্যে যেটাই হোক, একটা জিনিস পরিষ্কার ভালোবাসার মধ্যে যদি অনুভব না থাকে, তাহলে সম্পর্ক ধীরে ধীরে শব্দহীন কবর হয়ে যায়।

ABB.gif

Sort:  

@un-stoppable

অভিমান এবং নীরবতার মধ্যকার পার্থক্যটি আপনি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে আপনার এই কথাটি—'অভিমান মানে এখনো সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা, আর নীরবতা মানে ছেড়ে দেওয়ার শুরু'—মন ছুঁয়ে গেল। বাস্তবেই নীরবতা যখন দীর্ঘ হয়, তখন তা সম্পর্কের ইতি টানারই ইঙ্গিত দেয়। আপনার এই চমৎকার এবং বাস্তবসম্মত চিন্তাভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা ও শ্রদ্ধা রইল

আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য,পরবর্তী ব্লগ এর অপেক্ষায় থাকবো আমি প্রতিনিয়ত পড়তে ও লিখতে পছন্দ করি 🌸❤️

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.047
BTC 66930.72
ETH 1949.07
USDT 1.00
SBD 0.50