প্রযুক্তি যত এগিয়েছে, মানুষ কি ততটাই দূরে সরে যাচ্ছে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে কিছু কিছু চিন্তা আমার মাথার মধ্যে ভর করে, আর সেই চিন্তাগুলো নিয়ে লেখালেখি করতে আমার বরাবর ভালো লাগে। আর আজকের লেখাটিও ঠিক তেমনটাই একটা লেখা বলা চলে। আমি যদি লেখাটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ভালোভাবে যে আমি আসলে কী বুঝাতে চাইছি। আমি আসলে খুব সাধারণ একটি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি, আর ব্যাপারটি হলো, আমার কাছে যেটা মনে হয়, অর্থাৎ প্রযুক্তি নিয়ে আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, মানুষ একজন মানুষের কাছ থেকে, অর্থাৎ পরস্পরের কাছ থেকে ততটাই যেন দূরে সরে যাচ্ছে।

আমি যে কথাটি এমনিতেই বলছি তা নয়, এর পক্ষে যথেষ্ট যুক্তি কিন্তু আমার কাছে রয়েছে। আর এ বিষয়টি আসলে একদিনে খেয়াল করে যে বলছি, ব্যাপারটি তেমনটাও নয়। অনেকদিন ধরে খেয়াল করার পরে আজকেই ব্যাপারটি নিয়ে আমি হয়তো লেখালেখি করার চেষ্টা করছি। কিংবা এর আগেও হয়তো অল্পবিস্তর লেখালেখি করেছি। আসলে এই যে ধরুন, আগে যখন প্রযুক্তি ছিল না, তখন বন্ধুদের মধ্যে কিন্তু আলাদা রকমের একটি টান ছিল, কিংবা একটা সময় দেওয়ার ব্যাপার ছিল। অর্থাৎ আমরা যাদের বন্ধু ভাবতাম, কিংবা যারা আমাদের বন্ধু ছিল, আমরা কিন্তু একসাথে বসে গল্প করতাম, আড্ডা দিতাম, তাই না?

কিন্তু এখনকার সময়ে এর সাথে তখনকার সময়ের আসলে বিবেচনা করতে গেলে, এখন আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি ফোনের মাধ্যমে। আর তাই আসলে বন্ধুদের সামনে উপস্থিত হওয়ার কোনো তারাও আমাদের নেই, কিংবা বলা চলে যে ইচ্ছেও নেই। আমরা এখন অনেকটাই সময় বাঁচাতে বেশি পছন্দ করি, এবং সময় বেঁচে গেলে যেন আমাদের জন্য সেটা আরও বেশি ভালো হয়। অর্থাৎ আমরা এভাবেই ভাবি যে, বন্ধুদের সাথে তো ফোনে কথাই হচ্ছে, কিংবা যোগাযোগ হচ্ছে, আমরা অন্য কিছুতে দিতে পারি। অর্থাৎ এভাবে করেই আমার মনে হয় যে, মানুষের মানুষের মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, যার একমাত্র কারণ প্রযুক্তি।

প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, এটা আমি কখনোই অস্বীকার করতে পারব না। কিন্তু আবার সত্যি কথা বলতে, এটাও স্বীকার করতে পারছি না যে, এই যে দূরত্বের সৃষ্টির কারণ প্রযুক্তি।

ABB.gif