ভালো থাকাকে এখন অভিনয় মনে হয় কেনো?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আগে মানুষ যখন বলত ভালো আছি, তখন সেটা বিশ্বাস করা যেত। এখন কেউ ভালো আছি বললেই মনে হয়, সে একটা মুখোশ পরে আছে। যেনো চারপাশের বাস্তবতা, চাপ, সম্পর্কের জট, ভেতরের ক্লান্তি।সবকিছু আড়াল করে কেবল একটা ‘ভালো থাকার অভিনয়’ চলছে।

আমার নিজেরও অনেক সময় এমন মনে হয়।আমি বলছি ভালো আছি, কিন্তু আসলে আমার মন ভালো নেই। অথচ বলতেও পারি না, বুঝিয়ে দিতেও পারি না। কারণ সবাই এখন নিজের ব্যস্ততায় ডুবে, কারো আর সময় নেই সত্যিকারের অনুভূতির খোঁজ নেবার। বরং যদি কেউ মন খারাপের কথা বলে, তাহলে বলে নেতিবাচক ভাবো না, পজিটিভ হও,সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাগুলো অনেক সময় আর বাস্তব লাগে না।

ভালো থাকাটাই যেন এখন একটা সামাজিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কেউ জানতে চায় না, সত্যি তুমি কেমন আছো শুধু চায় একটা ফর্মাল হাসি, একটা উত্তর আমি ভালো। তাই আমরাও শিখে গেছি অভিনয়টা কেমন করে করতে হয়।

তবে সবচেয়ে কষ্টের জায়গাটা হলো, আমরা নিজেরাও এক সময় বিশ্বাস করে ফেলি যে আমাদের সত্যিকারের ভালো থাকা বুঝি ভুলে গেছি। অভ্যেস হয়ে গেছে সব কিছু লুকিয়ে, ভেতরে ভেঙে পড়েও বাইরে হেসে চলার।

তাই এখনকার ভালো থাকা বলতে আমরা বুঝি একটা মুখোশ, একটা রুটিন উত্তর, আর একরাশ চাপা পড়া কথা। এজন্যই, আজকাল ভালো থাকাটাই অভিনয় মনে হয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68407.38
ETH 2013.65
USDT 1.00
SBD 0.49