নীরব যুদ্ধ: নিজের সঙ্গে নিজের লড়াই

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নীরব যুদ্ধ শব্দটা শুনলেই মনটা কেমন যেনো ভারী হয়ে যায় কারণ এটা কোনো গোলাগুলির যুদ্ধ না এটা একদম নিজের ভিতরের এক অসম লড়াই নিজের সঙ্গে নিজের প্রতিদিনের যুদ্ধ। বাইরে থেকে হয়তো কেউ কিছুই বুঝতে পারে না সবকিছু স্বাভাবিক দেখায় কিন্তু ভিতরে কোথাও যেন একটা যুদ্ধ সব সময় চলতেই থাকে। নিজের অনুভূতি নিজের চিন্তা নিজের সিদ্ধান্ত এমনকি কখনো কখনো নিজের অস্তিত্ব নিয়েও লড়াই চলে। এই লড়াইটা কারো সঙ্গে না বরং একদম নিজের সাথেই।

অনেক সময় এমন হয় যে মন চায় কিছু একটা করতে কিন্তু মাথা বলে সেটা ঠিক না আবার কখনো বাস্তবতা এমন কিছু সামনে এনে দাঁড় করায় যেটা মন মানতে পারে না তখন নিজের ভিতরেই শুরু হয় এক ধরনের দ্বন্দ্ব। নিজের ইচ্ছেগুলোর সঙ্গে দায়িত্বের সংঘাত, স্বপ্নের সঙ্গে বাস্তবতার সংঘাত, চাওয়ার সঙ্গে পাওয়ার হিসেব মিলাতে গিয়ে যেন প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়। অনেক কিছু চাই কিন্তু সব কিছু তো আর হয় না তখন মনে হয় যেনো নিজেই নিজের পথে দাঁড়িয়ে আছি।

এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ যেখানে চোখে জল আসে অথচ কেউ দেখতে পায় না বুকটা হালকা করতে চাইলেও কারো সাথে ভাগ করে নেওয়া যায় না শুধু চুপচাপ একা বসে ভেবে যেতে হয় যে আমি ঠিক না ভুল আমি হারছি না জিতছি। কখনো কখনো মনে হয় একটু কারো সাহচর্য পেলে হয়তো একটু সহজ হতো কিন্তু তারপরেই আবার নিজের মধ্যে লড়াই শুরু হয় আমি কি সত্যিই কাউকে বিশ্বাস করতে পারি আমি কি কাউকে এতটা আপন ভাবতে পারি যে তাকে নিজের ভিতরের যুদ্ধটা বলতে পারি।

সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো এই যুদ্ধটা যে কতদিন ধরে চলছে সেটা কেউ জানে না এমনকি নিজেও অনেক সময় গুনে রাখা হয় না শুধুই টের পাওয়া যায় ক্লান্তি বেড়ে যাচ্ছে ভেতরের শান্তিটা আর থাকছে না। অথচ বাইরে থেকে কেউ যদি দেখে বলে কি সুন্দর হাসছো তখন মনে হয় যদি কেউ একবার চোখ বুলিয়ে নিতে পারতো আমার এই ভাঙাচোরা মনটার ওপর তাহলে বুঝতো আমি আসলে কেমন লড়ছি।

এই যুদ্ধ থেকে মুক্তি পাওয়া যায় কি না আমি জানি না কিন্তু এটুকু জানি প্রতিদিন একটু একটু করে সাহস নিয়ে টিকে থাকতে হয় হয়তো এটাই জীবনের আরেকটা নাম নিজের সঙ্গে নীরব যুদ্ধ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.053
BTC 71450.05
ETH 2107.75
USDT 1.00
SBD 0.49