অভিমানী মানুষের মনের অজানা দূরত্ব
আসলে আমাদের চারপাশে এমন অনেক অভাগা দেখবেন, যারা অভিমান করে দিনের পর দিন। তারা অভিমানে অভিমানে একেবারে চুপচাপ হয়ে যায়। কিন্তু তাদের চারপাশের কোনো মানুষ কোনভাবেই বুঝতে পারে না যে সে আসলে অভিমান করেছে কিংবা সে আসলে কষ্ট পেয়েছে। আসলে এই ধরনের মানুষ আমাদের সকলের জীবনে কেউ না কেউ রয়েছে। তবে কিছু কিছু মানুষ দেখবেন, যাদের জীবনে এই ধরনের মানুষের সংখ্যা বেশি। আসলে তাদের জন্য আমার বরঞ্চ একটু কষ্টই লাগে। কারণ অভিমান কেউ যদি বুঝতে না পারে, তাহলে সেটার মতো কষ্টের আর কিছু হয় বলে আমার মনে হয় না।
তবে একটা কথা, অভিমানী মানুষেরা আসলে এই কারণেই একটা সময় দেখা যায় যে সকলের কাছ থেকে অনেক বেশি দূরে চলে যায়। অর্থাৎ তাদের মানুষের সাথে অনেক বেশি একটা অজানা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যেটা আসলে যেন তারা বুঝতেই পারে না। এটা আসলে অনেক বেশি দুঃখের ব্যাপার। কারণ অভিমানে মানুষেরা চায়, তাদের যেন তাদের প্রিয় মানুষগুলো বুঝুক, তাদের যেন একটু সান্ত্বনা দিক। কিন্তু বরঞ্চ উল্টোটাই তাদের সাথে হয়। আর যেটা হয়, সেটা হলো তারা এটাই বুঝে শেষ পর্যন্ত যে আসলে তারাই অন্য সকলের কাছ থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছে তাদের এই অভিমানের কারণে। এটা অনেক বেশি কষ্টের একটি ব্যাপার।
কিন্তু কিছুই করার নেই। মানুষের জীবনটাই এমন। মানুষের জীবনটাই অনেকটা যেন একটা রেল লাইনের মতো, কখনো আঁকাবাঁকা, আবার কখনো সোজা। কিন্তু এই চলতে চলতে আমরা আসলে সত্যিই অভিমানের কারণে অনেকের কাছ থেকেই আলাদা হয়ে যাই।

