ভেতরের তাড়নাই অনেক সময় সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়
মূলত আমি যেটা খেয়াল করেছি, সেটা হলো আমাদের ভেতরের তাড়না অনেক সময় আমাদেরকে খুব ভালো পথ দেখায়। যেমন ধরুন, আমার ভেতরে কোন একটা ভালো ব্যাপার রয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সেটা হলো ধরুন যে আমি কোন খারাপ কাজের দিকে পা বাড়াচ্ছি, কিন্তু তখন আমার ভেতরে একটা ধারণা কাজ করবে, আমার ভেতরের একটা নিজস্ব সত্তা কাজ করবে যে কাজটি মোটেও ভালো নয়, আমার ভালো কাজ করা উচিত। এবং শুধুমাত্র নিজের কাছে জবাবদিহি করতে হবে বলেই, কিংবা নিজের আসলে নিজের কাছে কোন কিছু লুকাতে পারবো না বলেই, কিন্তু আমরা ওই খারাপ কাজ থেকে সরে ভালো কাজ করার চেষ্টা করি।
এখন, যখন আসলে আমরাই ভালো কাজটি করার চেষ্টা করি কিংবা ভালো কাজের দিকে এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের ওই তাড়না, আমাদের ওই নিজস্ব সত্ত্বাই কিন্তু আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আসলে আমাদের ব্যাপারগুলো এমনটাই হওয়া উচিত। কারণ, আমাদের নিজেদের মন যদি আমাদেরকে এভাবে ভালো পথে চালিত করে, আমাদের নিজেদের মনের মধ্যে যদি ভালো কাজগুলোর জন্য তাড়না থাকে, তাহলে আমি মনে করি আসলে এই ব্যাপারগুলোই আমাদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

