ভেতরের তাড়নাই অনেক সময় সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের নিজস্ব সত্তা যদি আমাদেরকে কোন কিছু বলে, তখন আসলে সেটা না করে থাকাটা অনেক কঠিন একটি ব্যাপার হয়ে যায়। কারণ, আমাদের নিজেদের ভেতরকার আমি যদি আমাকে কিছু বলে, তবে সেটা আসলে আমাকে করতেই হবে এমন একটা ব্যাপার হয়ে যায়। কারণ, আমাদের ভেতরের তাড়না যদি আমাদেরকে কোন কিছু করতে বলে, তাহলে সেটা অবশ্যই আমাদের করতে হয়। কারণ, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাই না, যতক্ষণ পর্যন্ত ঐ কাজটা আমরা না করি। আজকে লেখাটা আসলে সে বিষয়টি নিয়েই লিখছি।

মূলত আমি যেটা খেয়াল করেছি, সেটা হলো আমাদের ভেতরের তাড়না অনেক সময় আমাদেরকে খুব ভালো পথ দেখায়। যেমন ধরুন, আমার ভেতরে কোন একটা ভালো ব্যাপার রয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সেটা হলো ধরুন যে আমি কোন খারাপ কাজের দিকে পা বাড়াচ্ছি, কিন্তু তখন আমার ভেতরে একটা ধারণা কাজ করবে, আমার ভেতরের একটা নিজস্ব সত্তা কাজ করবে যে কাজটি মোটেও ভালো নয়, আমার ভালো কাজ করা উচিত। এবং শুধুমাত্র নিজের কাছে জবাবদিহি করতে হবে বলেই, কিংবা নিজের আসলে নিজের কাছে কোন কিছু লুকাতে পারবো না বলেই, কিন্তু আমরা ওই খারাপ কাজ থেকে সরে ভালো কাজ করার চেষ্টা করি।

এখন, যখন আসলে আমরাই ভালো কাজটি করার চেষ্টা করি কিংবা ভালো কাজের দিকে এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের ওই তাড়না, আমাদের ওই নিজস্ব সত্ত্বাই কিন্তু আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আসলে আমাদের ব্যাপারগুলো এমনটাই হওয়া উচিত। কারণ, আমাদের নিজেদের মন যদি আমাদেরকে এভাবে ভালো পথে চালিত করে, আমাদের নিজেদের মনের মধ্যে যদি ভালো কাজগুলোর জন্য তাড়না থাকে, তাহলে আমি মনে করি আসলে এই ব্যাপারগুলোই আমাদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।


ABB.gif