নিজের জীবনে সীমাহীন প্রত্যাশার ফলাফল কী হয়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সকলেরই কোনো না কোনো প্রত্যাশা রয়েছে, সকলেরই কোনো না কোনো চিন্তাভাবনা রয়েছে। অর্থাৎ, আসলে দিনশেষে দেখা যায় যে আমাদের কাছে প্রত্যাশাটাই জীবন, আমাদের কাছে প্রত্যাশাই আসলে থাকে এবং আমরা প্রত্যাশা নিয়েই আসলে বেঁচে থাকি। কিন্তু একটা বিষয় আসলে বেশ ভাবার, এবং সেটা হলো আসলে আমরা প্রত্যাশা করি বা যা-ই করি না কেনো, আমরা আসলে আমাদের নিজের কাছেও প্রত্যাশা রাখি। এবং নিজের কাছে প্রত্যাশা রাখা উচিত, কারণ আমরা যদি আমাদের নিজের কাছে কোনো প্রত্যাশা না রাখি, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের জন্যই সমস্যা।

কারণ কোনো মানুষ যদি জীবনে আসলে কোনো প্রত্যাশা না রাখে কিংবা জীবনে কোনো চাওয়া-পাওয়া না থাকে, তাহলে আসলে সেই মানুষটি জীবন একটা সময় গিয়ে কেমন যেনো একটা থমকে যায়। আর এতটাই থমকে যায় যে আসলে ওই মানুষটি তার জীবনে কী করবে কিংবা ওই মানুষটা আসলে তার জীবনে কেমন হবে, কিভাবে কী করবে, সেটা আর সে ঠিক করতে পারে না। ব্যাপারটি এমনটা নয় যে আসলে আমরা আমাদের জীবনে কোনো প্রত্যাশা না রাখলে কিছুই করতে পারব না, ব্যাপারটি এমন নয়। কিন্তু কোনো মানুষের জীবনে যদি কোনো প্রত্যাশা না থাকে, তাহলে কিন্তু তার কোনো কিছু করার ইচ্ছেটাও থাকে না।

আর আমি সেটাই বলতে চাইছি। তবে একটা কথা না ভুললেই ভালো, সেটা হলো আসলে নিজের জীবনে যদি আমরা সীমাহীন প্রত্যাশা রাখি, তাহলে কিন্তু সেটার ফলাফল হয় অনেক বেশি অনাকাঙ্ক্ষিত। এবং অনাকাঙ্ক্ষিত ফলাফল যখন আমরা হাতে পাই, তখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না এবং আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে চাইও না। কারণ সীমাহীন ফলাফল কখনোই আমরা পাই না। কারণ সীমাহীন ফলাফল পাওয়া এতটাও সহজ নয়। আর সে সাথে, আসলে আমরা যখন অসীম প্রত্যাশা করে ফেলি নিজের উপরে, তখন সেটা যখন আমরা পূরণ করতে পারি না, তখন আমরাই অনেকটা হতাশ হয়ে যাই, যেটা সত্যিই খুব অদ্ভুত।


ABB.gif