মানুষ কাছে থেকেও যেনো দূরের হয়ে যায়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে সময়-অসময়ে অনেক মানুষ আসে, আবার অনেক মানুষ চলে যায়। সেই মানুষগুলো হয়তোবা আমাদের জীবনে অনেক বড় একটি অংশ জুড়ে থাকে আজীবন, আবার হয়তোবা সময়ের সাথে সাথে স্মৃতি মলিন হতে হতে ওই মানুষগুলো আসলে একটা সময় পরে আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের জীবন থেকে ওই মানুষগুলো কীভাবে যেন চলে যায়, সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতেও পারি না এবং আসলে অনুভবও করতে পারি না। ওই ব্যাপারগুলো ঠিক আছে, আসলে অনেক সময় অনেক কিছু অনুভব করা সম্ভব হয় না, কিংবা মনে কিছু যাচাই-বাছাই করা সম্ভব হয় না।
তবে একটা বিষয় আমার মনে সব সময় অনেক প্রভাব ফেলে। সেটা হল, আমাদের অনেক অনেক কাছের মানুষ এমন থাকে, যাদের ছাড়া আমাদের একটা দিন চলে না, যাদের ছাড়া আমরা আসলে ভালো থাকতে পারি না, যাদেরকে আমাদের সকল কিছু শেয়ার করতে হয়। অর্থাৎ একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে, যাদের সাথে আমাদের সবকিছুই শেয়ার করতে হয়। যতক্ষণ পর্যন্ত না আমরা আসলে আমাদের জীবনের সকল কিছু তাদের সাথে শেয়ার না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের যেন একটা আলাদা রকমের অস্থিরতা কাজ করে এটা কিন্তু খেয়াল করবেন।
কিন্তু একটা সময় পর দেখা যায়, যে ওই মানুষগুলো কাছের থেকেও আসলে কেমন একটা দূরের হয়ে যায়। হয়তোবা মানুষগুলো আমাদের কাছ থেকে দূরে যায় না, কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যে আমাদের মনে হয় ওই মানুষগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেল। এটা আসলে অনেক দুঃখের একটা মুহূর্ত, দুঃখের একটা অনুভূতি। কারণ, কাছের মানুষগুলোকে দূরে অনুভব করাটাই আমার কাছে মনে হয় অনেক কষ্টের। আর এই কষ্টটা কাউকে বোঝানোও যায় না, কারণ কাছের মানুষ দূরে চলে যাওয়ার কষ্টটা অনেক বেশি।

