মানুষ কি সত্যিই বদলে যায়, নাকি সময়ই মানুষকে বদলে দেয়?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম যে, আপনাদের সাথে একটা প্রশ্ন অর্থাৎ মনে সবসময় জন্ম হওয়া একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করি। আসলে, সত্যিই আমার মাঝে মাঝে মনে হয় যে, এই যে আমরা এক এক সময় এত বদলে যাই কোন কোন মানুষকে দেখবেন, তারা তাদের নিজেদের বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি বদলে গিয়েছে। তারা কি সত্যি এমনিতেই বদলে যায়, নাকি সময়টা থাকে সে সময়টা মানুষকে বদলে যেতে বাধ্য করে?কারণ, কিছু কিছু মানুষের দিকে তাকালে আমরা একটা উত্তর পাই। আবার কিছু কিছু মানুষের দিকে, সত্যি কথা বলতে, আমার নিজেরও জানা নেই।
তবে, মানুষ যখন বদলে যায় কিংবা তার পরিস্থিতির সাথে সাথে যখন তাকে বদলে যেতে হয়, তখন সে আসলে শুধুমাত্র নিজেই বদলে যায় না, তার পারিপার্শ্বিক সকল কিছুই সে বদলানোর চেষ্টা করে। এবং সেখানেই আসলে মূল বিপত্তি বাঁধে। কারণ, আমরা যখন নিজের সাথে সাথে আমাদের চারপাশের সকল কিছু বদলানোর চেষ্টা করি, তখন সেটা অনেক বেশি কঠিন হয়ে যায়।আর যার কারণে, আসলে আমাদের কেউই নিজের বদলটাকেও সহজভাবে নিতে পারে না। এটা একটু খেয়াল করে দেখবেন আমরা যদি শুধুমাত্র নিজের জন্য ভাবি কিংবা নিজেকে বদলানোর চেষ্টা করি, চারপাশের মানুষের কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তেই আমাদের চারপাশটা বদলে ফেলতে চাই।
হঠাৎ খুব সাধারণভাবে একটা উদাহরণ দিয়ে যদি কথাটি বলি, সেটা হলো ধরুন, আমার কোনো একটা কিছু পছন্দ হলো। তো আমি সবসময় এটাই চাইবো, কিংবা আমরা সব সময় এটাই চাই যে, অন্য মানুষরাও যেন এটাকে পছন্দ করে। কিংবা ধরুন, আজকে হুট করে আমি আমার পছন্দ বদলে ফেললাম—
তখন কিন্তু আমরা এটাই আশা করে থাকি যে, অন্য মানুষটিও আমি এখন যেটা পছন্দ করছি, সেটাই পছন্দ করবে।কিন্তু সেটা সম্ভব হয় না। অর্থাৎ, অন্য মানুষটি তো আমার সাথে বদলে যায় না। আমার চিন্তাভাবনার মত, অন্য মানুষের চিন্তাভাবনা তো আর বদলে যায় না। তো স্বাভাবিকভাবেই, সে আমি যেটা পছন্দ করেছি, সেটা পছন্দ করবে না।
কিন্তু আমরা ওই ব্যাপারটিকে আসলে মেনে নিতেই পারি না। তাই, আসলে মানুষ আমার কাছে মনে হয় সব সময় নিজে থেকে বদলে যায়, ব্যাপারটি তা নয়। অর্থাৎ, সময় তাকে বদলে দেয়, পরিস্থিতি তাকে বদলে যেতে বাধ্য করে।এক একটি পরিস্থিতি, এক একটি সময়, আমাদের জন্য অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার নিয়ে হাজির হয়। যে ব্যাপারগুলোকে আমরা না সহ্য করতে পারি, না দূরে ঠেলে দিতে পারি। তখন শুধুই যেটা পারি, সেটা হলো নিজেকে একেবারে বদলে ফেলা।

