পুরনো দিনের গয়না

ChatGPT Image Feb 7, 2026, 11_37_31 AM.png

Image Created by OpenAI

একটা সময় ছিল, যখন গয়না শুধু নারীদের সাজের উপকরণ ছিল না। এটা ছিল প্রত্যেক নারীর পরিচয়। সামাজিক অবস্থান এবং পারিবারিক ঐতিহ্যের বহিঃপ্রকাশের দিক থেকেও গয়না প্রধান অংশ ছিল। আজকের দিনে যেখানে গয়না ফ্যাশনের সঙ্গে বদলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পুরনো দিনের প্রতিটি অলংকারের ছিল নির্দিষ্ট নাম, নির্দিষ্ট ব্যবহার এবং তার গভীর অর্থ। আমাদের গ্রামবাংলা ও শহুরে সমাজের দিকে তাকালে দেখা যাবে যে, উভয় ক্ষেত্রেই গয়নার মাধ্যমে জীবনযাত্রার বহু দিক প্রকাশ পেত। যেমন- মেয়েদের কপাল ও সিঁথি সাজাতে ব্যবহৃত টিকলি ছিল বিবাহিত জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতীক।

সোনার তৈরি এই গয়নায় সূক্ষ্ম নকশা ও কখনো রঙিন পাথরের কাজ থাকত, যা একটা বিশেষ আকর্ষণ তৈরী করতো। বিশেষ করে উৎসব বা বিয়ের সময় মাথাপট্টির ব্যবহার নারীর সাজে এক ধরনের রাজকীয় ভাব এনে দিত। মাথার এই অলংকারগুলো শুধু সৌন্দর্য নয়, সামাজিক মর্যাদারও চিহ্ন বহন করত। এছাড়া কানের গয়না ছিল মেয়েদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুল, কানফুল কিংবা ঝুমকা—এই গয়নাগুলি নারীর মুখের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলত। গ্রামবাংলায় রুপোর দুল ছিল সবচেয়ে বেশি প্রচলিত, কারণ এটা যেমন টেকসই ছিল, তেমন আবার সহজলভ্যও ছিল।

Sort:  

After reading your work, I feel you're not just writing about "jewelry," but more like about a culture and a lifestyle. I really like the contrast you mentioned—jewelry used to have clear meaning and symbolism, but now it's more about following trends. This change is quite interesting and makes me reflect a bit.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.069
BTC 72279.47
ETH 2211.69
USDT 1.00
SBD 0.49