হাজব্যান্ডের পছন্দের মলা মাছ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
ছোটবেলা থেকেই শুনে আসছি মলা মাছ বেশ উপকারী। তবে আমার কাছে অতটা পছন্দের নয়, খেতে গেলে বেছে বেছে খাওয়া অনেক কষ্টকর কারণ বেশি ছোট।তবে এক সাইজের মাছ রয়েছে তা অনেক ছোট যা চচ্চড়ি করে খেতে খুবই মজা হয়।তবে যে কোন ধরনের ছোট মাছের চচ্চড়ি করলে ভালো লাগে। কিন্তু আমি সিলেটে দেখেছি তারা ছোট মাছের চচ্চড়ি তেমন বেশি খায় না, তারা ঝোল পছন্দ করে।বেশি ছোট মাছের ঝোল আমার কাছে খেতে মোটেও ভালো লাগেনা।যাইহোক আমার বাসায় ছোট মাছ তেমন বেশি আনা হয়না, তবে পাঁচমিশালী মাছ মাঝে মাঝে আনা হয়।ছোট মাছ হাজব্যান্ডের খুবই পছন্দের। আমার কাছে বেশি ভালো লাগে না কারণ এত ছোট মাছ বেছে বেছে খাওয়া খুবই কষ্টকর।
শপ থেকে এই মলা মাছ গুলো সেদিন কিনে এনেছে।মাছগুলো কেটে সুন্দর করে প্যাকেট করা ছিল।আজকে রান্না করতে গিয়ে ভাবলাম এ মাছগুলো রান্না করে ফেলি। আর যেহেতু কেটে রাখা আছে তাই কোন ঝামেলা হবে না। তাই মাছের প্যাকেট খুলে মাছের গায়ে হাত দিয়ে দেখি মাছের গা আঁশে ভরা।তারা মাছের আঁশ পরিস্কার করে দেয় নি।দেখেই তো আমার মাথা খারাপ! এখন কিভাবে এতগুলো মাছের আঁশ পরিস্কার করব।আমি তো ভেবেছিলাম এই মাছের তেমন আঁশ নেই, থাকলে খুবই হালকা থাকবে। আর তারা পরিষ্কার করে দিবে, কিন্তু ঘটনা হয়েছে তার উল্টো।যাইহোক অনেক কষ্ট করে একটি একটি করে মাছের আঁশ পরিস্কার করেছি। নরমালি আমরা যেসব মাছ কিনে থাকি সেগুলো কেটে বেছে পরিষ্কার করা থাকে। আর বড় মাছগুলো শপ থেকেই কেটে আনি।যাই হোক অনেকটা সময় নিয়ে মাছগুলো বেঁছে পরিষ্কার করে রান্না করে ফেললাম।
ঝোল ঝোল মলা মাছ।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses




আমি বিশ্বাস করি যে আপনার লেখায় সবাই নিজেদের ছোটবে
মলা মাছ আমারও তেমন পছন্দ নয়।কারন অনেক কাটা কাটা লাগে।কিন্তু উপকারী মাছ তাই খেয়ে থাকি।আমার শ্বশুরবাড়িতেও মলা মাছের ঝোল খেয়ে থাকে।ভাজা খুব কমই করে।উপকারী মাছ চোখের জন্য ভালো তাই আমাদের সবারই এই মাছ খাওয়া উচিত।