বাচ্চাদের নতুন ক্লাসের জন্য কিছু কেনাকাটা
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
দেখতে দেখতে বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ার প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে, আরও তিন সপ্তাহ রয়েছে।আর তিন সপ্তাহ পর তারা নতুন ক্লাসে জয়েন হতে যাচ্ছে।আর ছোট মেয়ের নতুন অভিজ্ঞতা, নতুন স্কুল।তারা দুই বোন এখন একই স্কুলে, এটি অনেক আনন্দের ব্যাপার। যেহেতু নতুন ক্লাস তাই স্কুল ড্রেস সহ আনুষাঙ্গিক অনেক কিছুই কিনতে হয়। অলরেডি দুজনেরই স্কুল ড্রেস অনলাইনে অর্ডার করে দিয়েছি।আর ড্রেস ছাড়া টুকটাক আরও অনেক কিছু দরকার স্কুলের জন্য।এ কারণেই বাচ্চাদেরকে নিয়ে গতকাল গিয়েছিলাম শপিং এ।অনেকদিন পর পরিবারের সকলে মিলে গিয়েছিলাম শপিংয়ে। সাধারণত বাচ্চারা যখন স্কুলে থাকে তখন দরকার হলে আমি আর হাজব্যান্ড শপিং করতে যাই। স্কুলের কারণে সকলে মিলে একত্রে যাওয়া হয় না। তাই এখন সুযোগ পেয়ে গেলাম সকলে মিলে একত্রে শপিং করতে, আর বাচ্চারাও পছন্দ করে শপিং করতে।
বেশ কিছু এনিমেল দিয়ে শপিং মলকে ডেকোরেশন করেছে যা পূর্বে ছিল না। বেশ ভালোই লাগছে দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
প্রথমেই বাচ্চাদের জুতা কেনার জন্য চলে গেলাম ক্লার্কে। ক্লার্ক কোম্পানির জুতাগুলো খুবই টেকসই ও আরামদায়ক। অবশ্য দাম খুবই চড়া।দুই মেয়ের জন্য দুই জোড়া জুতা, দাম নিলো ১০০ পাউন্ড যা বাংলাদেশী টাকার প্রায় ১৬ হাজার ৫০০ টাকা।যদি অন্য শপ থেকে কিনতাম তাহলে ৭০ পাউন্ডের মধ্যেই হয়ে যেত।এরপর কিনে নিলাম স্কুল ব্যাগ।স্কুল ব্যাগের জন্য গিয়েছিলাম অন্য একটি শপে। সেই শপের জিনিসপত্রের দামও খুব বেশি। যাইহোক দুটি স্কুল ব্যাগের দাম নিয়েছিল ৮৫ পাউন্ড।এরপর স্কুলের জন্য আরো কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য চলে গেলাম প্রাইমার্কে।সেখানের জিনিসপত্রের দাম অবশ্য একটু চিপ আছে। যেহেতু টুকটাক জিনিসপত্র তাই সেখান থেকেই কিনে নিলাম।এই দেশে একটি বাচ্চা নতুন ক্লাসে উঠলে তার জন্য প্রচুর পরিমাণে খরচ হয়।যেমন আমি দুই বাচ্চার জন্য স্কুল ইউনিফর্ম অর্ডার করেছি প্রায় ২৩০ পাউন্ডের মতো আর এদিকে শপিং করলাম আরো ২৫০ পাউন্ডের মতো, টোটাল ৪৮০ পাউন্ড যা বাংলাদেশী টাকার প্রায় ৭৯ হাজার টাকার মত। চিন্তা করা যায় কত পরিমান খরচ হয়।কি আর করা! খরচ তো করতেই হবে। যাইহোক অবশেষে তিন ঘন্টা কেনাকাটা শেষে ফিরে এলাম আমাদের গন্তব্য স্থলে।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses








আপনার ছেলেমেয়েদের নতুন স্কুলের জন্য সবার মিলে শ
আপু আপনি আপনার দুই মেয়ের স্কুলের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে সবাই মিলে কেনাকাটা করার আনন্দ পেলেন অনেকদিন পর।ছোট মেয়ের নতুন স্কুল।আর দুই মেয়ে এখন একই স্কুলে এটা আপনার জন্য স্বস্তির।অনুভূতি গুলো শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।