মাছের মাথার ঝোল রান্না করার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

Thanksgiving Recipe Facebook Post_20240401_222413_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি মূলত মাছের মাথা ঝোল করে রান্না করার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের মাঝে ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে এবারে রেসিপির ধাপগুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
মাছের মাথা৬ পিস
পেঁয়াজ২টি
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
কাঁচামরিচ১০ টি
ভাজাজিরা ও ভাজা ধনিয়ার গুঁড়া মিক্স১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221117_065325-01.jpeg

প্রথমে মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল।

ধাপ-২

IMG_20221117_065351-01.jpeg

এরপর মাছের মাথা গুলো ঝোল করে রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো গুছিয়ে নিয়েছি। এবং এরই সাথে মরিচগুলো বেটে নিয়েছি এবং পেঁয়াজ গুলোকে কুঁচি কুঁচি করে কেটে নেওয়া হয়েছিল।

ধাপ-৩

IMG_20240401_222852.jpg

এরপর মাছের মাথাগুলোর সাথে একটু লবণ ও একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব।

ধাপ-৪

IMG_20221117_065917-01.jpeg

এরপর কড়াইটি চুলার উপর বসিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে পানি গুলো রিমুভ করে নিয়েছি এবং এরপর কড়াইটির মধ্যে কিছুটা পরিমান তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছিল।

ধাপ-৫

IMG_20240401_223141.jpg

তো কিছুক্ষণ জ্বাল দেয়ার পর যখন তেল গুলো গরম হয়ে গিয়েছিল তখন এর মধ্যে কুঁচি কুঁচি করে কেটে রাখা পেঁয়াজগুলো মধ্যে থেকে,কিছুটা পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর ভাজা পিয়াজ গুলোকে শিল পাটাই বেটে সাইডে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে রান্নার মধ্যে দেওয়ার জন্য।

ধাপ-৬

IMG_20240401_223323.jpg

যাই হোক এরপর কড়াইটিতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছের মাথাগুলোকে একে একে বাদামি কালারের করে ভেজে নিয়েছিলেন।

ধাপ-৭

IMG_20221117_071557-01.jpegIMG_20221117_071709-01.jpeg

তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যেই আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে অবশিষ্ট পেঁয়াজ,ঝাল বাটা,হলুদ গুঁড়া,ভাজাজিরা ও ভাজা ধনিয়ার গুঁড়া সহ পরিমাণ মত লবণ দিয়ে দেওয়া হয়েছিল।

ধাপ-৮

IMG_20240401_223637.jpg

তারপর এভাবেই কিছুক্ষণ জ্বাল দিয়ে নেওয়ার পর ঝোল করার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তো পানি দিয়ে কিছুখন জ্বাল দেয়ার পর যখন পানিগুলো ফুটে উঠেছিল তখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দেওয়া হয়েছিল।

ধাপ-৯

IMG_20240401_223727.jpg

তারপর এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর এর মধ্যে বেটে রাখা ভাজা পিঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল।

ধাপ-১০

IMG_20221117_073514-01.jpeg

IMG_20221117_073925-01.jpeg

ব্যাস তারপর এভাবেই কিছুক্ষণ কন্টিনিউ ভাবে জাল দেওয়ার পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আমরা এটাকে কড়াই থেকে একটা পাত্রে উঠিয়ে রেখেছিলাম।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকের রেসিপি পোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

আমার কাছে কিন্তু মাছের মাথা বেশ মজা লাগে, মাছের চেয়ে মাছের মাথা খেতে বেশি মজা লাগে। আজকের রেসিপিতে মাছের মাথার ঝোল রান্না করে আমাদের মাঝে তুলে ধরেছেন পরিবেশন করা রেসিপির ছবি দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাছের মাথা খেতে আপনার ভালো লাগে যেন ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মাছের মাথার ঝোল রান্না করার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন, এই রেসিপি পরিবেশন দেখে খুবই ভালো লাগলো। এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

মাছের মাথায় ঝোল রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আসলেই এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। তাই আপনাকে রেসিপির পরিবেশ এটা আমার কাছে ভালো লেগেছে। আর এই রেসিপিটা দেখেও শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

মাছের মাথা সবাই খেতে চায় না। আমার অবশ্য মন্দ লাগেনা মাঝেমধ্যে খাওয়া হয়। আপনার রেসিপিটা দেখে বুঝা যাচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। আপনাকে খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

মাছের মাথা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি আজ খুবই লোভনীয়ভাবে মাছের মাথার ঝোল রান্নার রেসিপি শেয়ার করেছেন। দেখে তো মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপি রন্ধন প্রণালীটা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাছের মাথা খেতে আপনার ভালো লাগে যেন ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

মাছের মাথার ঝোল রান্নার দারুন একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। একটু বেশি করে মরিচ ব্যবহার করলে এই রেসিপিগুলো খেতে আসলেই অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই যথাযথ মন্তব্য করার জন্য ।

 2 years ago 

মাছের মাথা আমার ও আমার মেয়ের ভীষণ পছন্দের। আপনি চমৎকার সুন্দর ও সুস্বাদু করে মাছের মাথা দিয়ে চমৎকার করে রেসিপি করেছেন।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে শেয়ার করেছেন। ধাপে ধাপে রন্ধন প্রনালী শেয়ার করেছেন আমাদের সাথে।ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মেয়ে মাছের মাথা খেতে পছন্দ করে জেনে ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আজকে আপনি অনেকগুলো মাছের মাথা দিয়ে দারুন একটি ঝোল রান্নার রেসিপি করেছেন। মাছের মাথা খেতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে মাথার উপরের অংশটি যেটা খেতে অনেক সুস্বাদু। মাথার ভেতরের মগজ অনেক টেস্টি। আপনার রেসিপিটি খুবই ভালো লাগলো । আমাদের সাথে সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাছের মাথা খেতে আপনার ভালো লাগে যেন ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63551.42
ETH 1836.33
USDT 1.00
SBD 0.44