রেনডম ফুলের কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
কয়েকদিন আগেও ঠান্ডা ঠান্ডা করে অস্থির হয়ে গিয়েছিলাম, হঠাৎ করেই এত গরম পড়া শুরু হয়ে গিয়েছে তা আর বলার মত নয়। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস। নরমালি ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকে।এখন ঘরে ফ্যান ছাড়া চলাই অসম্ভব।ঘরের মধ্যে মোটামুটি ঠিক রয়েছে কারণ জানালা দিয়ে হালকা বাতাস আসে। কিন্তু প্রবলেম হচ্ছে বাইরে যাওয়া, প্রচন্ড গরমে বাইরে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার।শান্তির ব্যাপার হচ্ছে আপাতত বাইরে যাওয়া হচ্ছে না টুকটাক কিছু কেনাকাটা ছাড়া।আর শান্তির ব্যাপার হচ্ছে বাচ্চাদের স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে।এবার ঈদের মধ্যে স্কুল বন্ধ পেয়ে গেল।আর আরো একটি খুশির ব্যাপার হচ্ছে এই বন্ধের মধ্যেই হাজব্যান্ড বাংলাদেশ থেকে ফিরছে, আগামী শনিবারে বাসায় এসে পৌঁছাবে ইনশাআল্লাহ।যাই হোক এবার চলে যাচ্ছি মূল পর্বে।আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ফুলের কিছু ফটোগ্রাফি নিয়ে। তবে একটি ফুল ছাড়া সবগুলো ফটোগ্রাফি ফুলের রানী গোলাপের।যার বেশিরভাগই এ বছর আমার বাগানের ফোঁটা প্রথম গোলাপ গুলো।চলুন তাহলে ফুলগুলো উপভোগ করা যাক।
উপরের সবগুলো ফুলই এ বছর আমার বাগানের প্রথম ফোটা ফুল গুলো।মোট চারটি ফুল গাছের প্রতিটিতেই ফুল এসেছে। আর একটি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে।দেখলেই মনটা ভরে ওঠে আনন্দে।
হলুদ রঙের এই চমৎকার এই গোলাপ ফুলটি দেখতে পাচ্ছেন, রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।
এগুলো পিটুনিয়া, প্রতিবেশীর বাগান থেকে নেওয়া হয়েছে।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses













ঈদ মোবারক আপু।আজকে আপনার বাগানের গোলাপ ফুল গুলো দেখে মনটা সত্যি ভরে গেলো।প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দরভাবে আপনি ক্যাপচার করেছেন।ভাইয়া লন্ডন চলে যাবে আর মেয়েদের স্কুল ছুটি হয়েছে।সময় গুলো খুব সুন্দর ভাবে কাটাবেন আশাকরি।