বাচ্চাদের সাথে "Horley fun fair" - এ কিছুক্ষণ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
দীর্ঘদিন পর আজ আমরা ঝলমলে চমৎকার রৌদ্বোজল একটি দিন পেয়ে গেলাম।আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি পর্যন্ত।বেশ কিছুদিন ধরে ওয়েদার খুবই খারাপ ছিল। এমনিতেই ঠান্ডা, এরপর আবার বৃষ্টি, সাথে প্রচন্ড বাতাস।ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না।ইতিমধ্যে বাচ্চাদের স্কুল হলিডে চলছে, প্রায় ১৫ দিনের মতো স্কুল বন্ধ দিয়েছে ইস্টার হলিডে উপলক্ষে। এক সপ্তাহ চলে গিয়েছে অলরেডি, আর এক সপ্তাহ বাকি রয়েছে।এই খারাপ ওয়েদারের জন্য তারা ঘর থেকে বের হতে পারেনি। যেহেতু আজ খুবই চমৎকার একটি ওয়েদার ছিল, আর ফান ফেয়ারও চলছিল আমাদের এই শহরটিতে। তাই সুযোগটিকে কাজে লাগিয়ে দিলাম।বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ফানফেয়ারে। সাথে তাদের একজন ফ্রেন্ডও ছিল, খুবই ইনজয় করেছে সকলে মিলে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ফানফেয়ারে তাদের এনজয় করার কিছু মুহূর্ত।
এই রাইডটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তারা তিনজন মিলেই উপভোগ করেছিল এটি।যদিও ছোট মেয়েটি একটু ভয় পেয়েছিল, তারপরও সাহস করে উঠে গিয়েছিল।
বিগ স্লাইড, আমার ছোট মেয়ের খুব পছন্দের, প্রতিবছরই তাকে এখানে উঠতে হবে।
এখানে উঠেছিল আমার বড় মেয়ে ও তার ফ্রেন্ড, তারা খুবই ইনজয় করে এটিতে। কিন্তু ছোট মেয়ে সাহস পায়নি।
এটিও কিন্তু অনেক ইনজয়ের? কিন্তু মেয়েরা এটিতে উঠতে ভয় পায়।কারণ খুব দ্রুতগতিতে অনেক উঁচু নিচুতে আপ ডাউন করে।
পানির মাঝে এই রাইডটিও আমার ছোট মেয়ের খুবই পছন্দের, প্রতিবারই তার এটিতে মাস্ট উঠতে হবে।
যাইহোক আরো বেশ কিছু রাইড ছিল, তারা বেশ এনজয় করেছে।প্রতিবছরই এভাবে ইস্টার হলিডে তে এই রাইডগুলোর আয়োজন করা হয়।প্রায় একই রকমের রাইডগুলোয় প্রতিবছর আনা হয়, তবে মাঝেমধ্যে দুই একটি ব্যতিক্রম হয়।আর এই রাইডগুলো কিন্তু ফ্রি নয়, টাকা দিয়ে টিকিট নিতে হয়। একেকটি রাইডে উঠতে হলে প্রায় পাঁচটি করে টিকিট দিতে হয়।আর একটি টিকিটের মূল্য সাড়ে তিন পাউন্ড যা বাংলাদেশী টাকার প্রায় ৫৬৭ টাকা।তার মানে একটি রাইডে একজন উঠতে গেলে তাকে দিতে হবে বাংলাদেশি টাকার প্রায় ২,৮৩৫ টাকা। টিকিটের দাম তুলনামূলকভাবে একটু বেশি নেয় তারা। যাইহোক বাচ্চারা এনজয় করেছে এটাই বড় কথা।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses
















ছুটির দিনগুলোর এক সপ্তাহ কেটে গেলে ও আরো একটি সপ্তাহ সময় পেয়ে আর ওয়েদার ভালো হওয়ার কারনে সময় পেলেন মেয়েদের নিয়ে বেড়ানোর।মেয়ের একজন ফ্রেন্ড সাথে ছিল তাই আরো বেশী আনন্দ পেয়েছে সবাই।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু।