বাচ্চাদের সাথে বিকাল বেলায় একটু ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ16 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

যেহেতু এখন ওয়েদার খুবই চমৎকার, আর বাইরে ঘোরাঘুরি করার জন্য খুব সুন্দর একটি পরিবেশ। তাই আমরা পরিবারের সকলে মিলে বিকাল বেলায় একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম।খুব বেশি দূরে নয়, কাছাকাছি একটু হাঁটাহাঁটি করে এলাম।এখন আমার দরকার প্রতিদিন একটু হাঁটাহাঁটি করা কারণ আমার Diabetic এর লক্ষণ ধরা পড়েছে। হয়তো খুব তাড়াতাড়িই এসে যাবে।যখন প্রেগন্যান্ট ছিলাম তখন প্রতিবারই diabetic ধরা পরেছিল।খুব বেশি কষ্ট করেছিলাম প্রেগন্যান্ট এর শেষের দিকে।প্রতিদিন দু-তিনবার করে সুচ ঢোকাতে হতো রক্তের সুগার চেক করার জন্য।বাচ্চা হওয়ার পর আবার চলে যেত। তখন ডক্টর বলেছিল এশিয়ানদের এই লক্ষণটি বেশি দেখা যায়। তবে আমার আবারও এই ডায়াবেটিকস ফিরবে যেহেতু প্রেগনেন্সির সময় এসেছিল। প্রেগনেন্সির সময় আসলে বেশিরভাগ মহিলাদের পরবর্তীতে আবার চলে আসে।তাই একটুখানি নিয়মকানুন এর মধ্যেই আছি। হাঁটাহাঁটি না করলে বাসায় ট্রেড মিলে একটু খানি সময় দেই।যাই হোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। আমাদের আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

IMG_3439.jpeg

IMG_3436.jpeg

IMG_3435.jpeg

IMG_3434.jpeg

অনেক সুন্দর একটি ওয়েদার ছিল। ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝতে পারছেন।

IMG_3433.jpeg

IMG_3432.jpeg

IMG_3431.jpeg

IMG_3430.jpeg

উপরের ফটোগ্রাফিতে একটি লাইব্রেরি দেখতে পাচ্ছেন।আমাদের বাসা থেকে ৪-৫ মিনিট দূরে এই লাইব্রেরিটি। রাস্তার পাশেই লাইব্রেরিটি অবস্থিত।এই দেশের রাস্তাঘাট আসলে খুবই পরিস্কার পরিচ্ছন্ন থাকে তাই দেখতে খুবই সুন্দর লাগে।

IMG_3429.jpeg

IMG_3428.jpeg

IMG_3427.jpeg

উপরের ফটোগ্রাফি গুলোতে দেখুন পিটুনিয়া ফুলগুলো কত সুন্দর লাগছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile