ফুলে ফুলে ভরে উঠেছে বাগানের ফলের গাছগুলো

in আমার বাংলা ব্লগ17 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গিয়েছেন আমার বাগানে বেশ কিছু ফলের গাছ রয়েছে। এছাড়া প্রতিবছরই আমার বাগানের শাকসবজি, ফলমূল সহ ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে থাকি।এ বছরও তার ব্যতিক্রম নয়।ইতিমধ্যেই ঘরে চারা তৈরির কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতে দেখতে সেগুলো বড় হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তাদেরকে বাগানে নেওয়া হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখনো অনেক ঠান্ডা, সকালবেলায় প্রায় সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস এর মত তাপমাত্রা থাকে। বেশি ঠান্ডায় গাছগুলো নেয়া হলে তাদের টিকে থাকা খুবই কষ্টকর হয়ে পড়বে। আপাতত তাদেরকে বাগানে নেওয়া হচ্ছে না।কিন্তু বাগানে ইতিমধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে আমার ফলের গাছগুলো।ফুলে ফুলে ভরে উঠেছে আপেল, পিয়ার ও চেরি ফলের গাছগুলো। কিন্তু এখনও ফিগ ও আঙ্গুর গাছে ফুল আসেনি, তাদের ফুল একটু দেরিতে আসে।যাইহোক চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক আমার বাগানের ফল গাছের ফুলগুলো।

IMG_2860.jpeg

IMG_2859.jpeg

IMG_2863.jpeg

প্রথমে আপেল গাছের ফুল দিয়ে শুরু করলাম। বাগানে চারটি আপেল গাছ ছিল। আর এ বছর নতুন আরো একটি যোগ হয়েছে। কারণ গত বছর বাংলাদেশে যাওয়ার সময় কয়েকটি আপেল গাছের চারা বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। আর একটি গাছ এখানে ছিল। সেই গাছটি এখন ফুলে ফুলে ভরে উঠেছে।কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে যে চারাগুলো নিয়েছিলাম সেগুলোতে এখনো কোনো ফুল হয়নি। এমনকি নতুন ডাল ও হয়নি। জানিনা তারা বেঁচে থাকবে কি না? গত বছর আমার চারটি আপেল গাছের তিনটিতে প্রচুর পরিমাণে আপেল ধরেছিল। কিন্তু এবছর দুটি আপেল গাছে খুবই সামান্য ফুল এসেছে।যাইহোক প্রতিবছর একই রকমের ফল দেয় না গাছগুলো,এক এক বছর এক এক রকমের হয়ে থাকে।

IMG_2861.jpeg

IMG_2864.jpeg

আমার নতুন আপেল গাছ।

IMG_2575.jpeg

IMG_2578.jpeg

IMG_2580.jpeg

IMG_2581.jpeg

উপরের গাছগুলো পেয়ার।বাগানে দুটি পেয়ারগাছ রয়েছে। প্রতিবছরেই পেয়ার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে।আর ফল ও আসে বেশ ভালই।

IMG_2577.jpeg

IMG_2576.jpeg

উপরের গাছ দুটি চেরি ফল গাছ। বাগানে দুটি চেরি গাছ রয়েছে। মজার ব্যাপার কি জানেন? চেরি, আপেল ও পেয়ার এই তিনটি গাছের ফুল প্রায় একই রকমের।ফুল দেখে বোঝার উপায় নেই কোনটি কোন ফলের গাছ।যাইহোক আজ তাহলে এতটুকুই, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile