নিজেদের নিরাপদে রাখুন
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের নির্বাচনের আমেজ চলছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের রাজনৈতিক সহিংসতা দেখা দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রতিনিয়তই কোন না কোন আন্দোলন বিক্ষোভ মারামারি কিংবা পুলিশের সাথে সংঘর্ষর বিষয়টা যেন আমাদের কাছে পান্তা ভাত হয়ে গেছে। এটা যেন প্রত্যেক দিনের একটি দৃশ্য আর আমাদের চোখের সামনে থেকেই থাকে। এই বিষয়গুলো থেকে ঢাকা বাসি কোনোভাবেই পরিত্রান পাচ্ছে না।
আমি কোন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি না। আমি শুধু কথা বলছি নিজেদের নিরাপত্তা নিয়ে। এইতো আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদের নির্বাচনের জন্য কিন্তু এই কয়েকটা দিন এই বাংলাদেশের জন্য অনেকটা সেনসিটিভ একটি সময় চলছে। যেই সময়টাতে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। যেখানকার নিরাপত্তা দেওয়ার মতো আমি মনে করি না যে প্রশাসন সেভাবে কোন উদ্যোগ গ্রহণ করবে। তাই নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবারের নিরাপত্তা সবসময় আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে।
এইতো গত চার দিন আগে আমি ঢাকায় এসেছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য। যেহেতু আমার ছোট ভাইয়ের এখনো পরীক্ষা চলছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ রাতেই বাসার উদ্দেশ্যে রওনা দেব। কারণ ঢাকার পরিস্থিতি কোনভাবেই ভালো নয় এবং বাংলাদেশের নাগরিক আমরাও ভোট দেবো একটি ভোটের আমেজ আমাদের মাঝেও কাজ করে। তাই আজকে রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেব। যেদিন থেকে সরকারি ছুটি শুরু হবে সেদিন থেকে যানজটের বিষয়টা আরো অনেক বেড়ে যাবে এবং সে সময় আর টিকিট পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে।
তাই আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই রাতে আমরা নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেব। এর মূল উদ্দেশ্যই হচ্ছে তাড়াতাড়ি ঢাকা ত্যাগ করা। নিরাপত্তা সবার আগে নিজেদের নিরাপত্তা নিজেদের সুরক্ষা বর্তমানে নিজেদেরকে নিশ্চিত করতে হবে তাই আমি এবং আমার ছোট ভাই যত দ্রুত সম্ভব আমাদের গ্রামে চলে যাচ্ছি। এবং সেখানে গিয়ে নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ পাবো ইনশাল্লাহ।
VOTE @bangla.witness as witness
OR

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: নিজেদের নিরাপদে রাখুন
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......







Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin