ফুল গাছেই সুন্দর
গত কয়েকদিন আগেই এমনিতেই ঘুরতে ঘুরতে একটি নার্সারি চোখের সামনে পড়ল। যেহেতু আমি একজন রাষ্ট্র মানুষ তাই সেখানে থেমে সেই নার্সারি গাছের গাছগুলো দেখতে থাকলাম। বিশেষ করে নার্সারি গাছের ফুলের গাছগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগে। সেখানে বিভিন্ন ধরনের ফুল থাকে এমন অনেক ফুল রয়েছে যেগুলোর নাম এবং গাছের নামও আমার জানা নেই এবং তাদের কাছ থেকে শুনে নিতে সেই তথ্যগুলো জানার ব্যাপক আগ্রহ প্রকাশ করি আমি।
নার্সারির ভিতরে প্রথমেই দেখলাম বিভিন্ন ধরনের গোলাপের গাছ সাজানো রয়েছে। লাল গোলাপ সাদা গোলাপ গোলাপী গোলাপ এছাড়াও আরো অনেক ধরনের গোলাপ গাছ রয়েছে গাঁদা ফুলের গাছ রয়েছে। এছাড়া ফলমূলের অনেকগুলো গাছ ছিল বিশেষ করে বারোমাসি ফলগুলো এখন ব্যাপক চাহিদায় রয়েছে এবং আম গাছগুলো মডিফাই করা অনেক ভালো পপুলার করছে বিশেষ করে শহরের অঞ্চলে। যদিও তেমন কোন গাছ কেনা হয়নি। তবে এই গাছগুলো দেখে বেশ ভালই লাগছিল সবমিলিয়ে অনেকটা প্রশান্তি কাজ করে যখন দেখি যে গাছের মধ্যে ফুল এসেছে এবং সেই ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ছে।

তবে সেখান থেকে কয়েকটি গাছ আমি দেখে এসেছি। বিশেষ করে একটি আম গাছ আমার ব্যাপক ভালো লেগেছে সে আম গাছে ইতিমধ্যে মূল ধরেছে এবং আশা করা যায় খুব দ্রুত সেখানে ফলন চলে আসবে। গাছটা হাইটে খুব বেশি একটা বড় হবে না সাত-আট ফুট হবে এবং গাছটা অনেকটাই স্বাস্থ্যবান বলে মনে হয়েছিল। আমি কয়েকটি গাছ আলাদা করে রেখে এসেছি হয়তো দুই একদিনের মধ্যে যে সেই গাছগুলো কিনে নিয়ে আসবো।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ফুল গাছেই সুন্দর
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...






Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin