বৃষ্টি হওয়ার পরও কমছে না গরম

in সাহিত্য ক্যানভাস12 hours ago
গড়মে নাজেহাল

1000094962.png

আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টিসিট পরিবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল সারাদিনই প্রচণ্ড গরম ছিল। এমন গরম যে, ঘরের ভিতরেও ঠিকভাবে থাকা যাচ্ছিল না। ফ্যান চললেও কোনো আরাম লাগছিল না। দিনের গরমটা এতটাই বেশি ছিল যে রাতের বেলাতেও ঠিকভাবে ঘুমাতে পারিনি। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছিল পুরো ঘরটাই যেন গরমে জ্বলছে।

তারপর রাতের শেষের দিকে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন শুরু হলো। অনেক জোরে বাতাস বইতে লাগলো, সাথে শুরু হলো ঝড় আর বৃষ্টি। বাইরে তখন শুধু বাতাসের শব্দ আর টিনের চালে বৃষ্টির আওয়াজ। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল, এবার হয়তো গরমটা একটু কমবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বৃষ্টি হওয়ার পরও গরমটা পুরোপুরি যায়নি। সকালে ঘুম থেকে উঠেও একটা ভ্যাপসা গরম অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল বাতাসে যেন আর্দ্রতা আরো বেড়ে গেছে। এখনকার আবহাওয়াটা সত্যিই অনেক অদ্ভুত হয়ে গেছে। কখনো প্রচণ্ড রোদ, আবার হঠাৎ করেই ঝড় বৃষ্টি।

তবুও বৃষ্টির একটা আলাদা সৌন্দর্য আছে। রাতের অন্ধকারে ঝড়ের শব্দ আর ঠান্ডা বাতাসের অনুভূতিটা সত্যিই অনেক ভালো লাগছিল। কিছু সময়ের জন্য হলেও মনটা শান্ত হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে দোয়া করি, সবাই যেন এই অতিরিক্ত গরম থেকে একটু স্বস্তি পায়। কারণ এখনকার আবহাওয়ায় বাইরে কাজ করা মানুষগুলোর কষ্ট সত্যিই অনেক বেশি। আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বৃষ্টি হওয়ার পরও কমছে না গরম

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.