আজ ভোটের দিন: উৎসব, দায়িত্ব আর অপেক্ষা
আজ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল থেকেই চারপাশে একটা অন্যরকম আবহ,এক ধরনের উৎসবমুখর পরিবেশ। মানুষ যেন আজ একটু বেশি সচেতন, একটু বেশি দায়িত্বশীল।
আমি নিজেও আজ ভোট দিতে গিয়েছিলাম। সকাল ১১টার দিকে ভোটকেন্দ্রে পৌঁছাই। তখন পরিবেশ বেশ ভালোই ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে ভালো লাগছিল।বয়স্ক মানুষ, তরুণ, নারী-পুরুষ সবাই নিজের অধিকার প্রয়োগ করতে এসেছে। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, কোনো বিশৃঙ্খলাও চোখে পড়েনি।
আমরা সবাই খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। নিজের ভোট নিজে দিতে পারার অনুভূতিটা সত্যিই আলাদা। মনে হচ্ছিল, এই ছোট্ট একটা কাজের মধ্য দিয়েই আমরা দেশের ভবিষ্যতের সঙ্গে একটু হলেও যুক্ত হচ্ছি।তবে দিন গড়ানোর সাথে সাথে সংবাদে দেখলাম দেশের কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছে। কোথাও বিশৃঙ্খলা, কোথাও উত্তেজনা। এসব খবর মনটা একটু খারাপ করে দেয়। কারণ আমরা সবাই চাই, নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য।
তারপরও আশা ছাড়ছি না। বড় একটা দেশের নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে, কিন্তু সেটাই যেন পুরো চিত্র না হয়ে দাঁড়ায়, এই প্রত্যাশাই করি।এখন আমরা সবাই ফলাফলের অপেক্ষায়। এই অপেক্ষা শুধু কে জিতবে বা হারবে।সেটার জন্য না, এই অপেক্ষা দেশের আগামী দিনের দিকনির্দেশনার জন্য। আমরা চাই এমন ফলাফল আসুক, যেটা জনগণের মতামতের সত্যিকারের প্রতিফলন হবে।
শেষে শুধু এটুকুই বলবোভোট দেওয়া শুধু অধিকার না, এটা আমাদের দায়িত্বও। আজ যারা ভোট দিয়েছেন, তারা সবাই এই দায়িত্বটুকু পালন করেছেন। আশা করি, আমাদের এই দায়িত্ববোধ একদিন দেশকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাবে।সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: আজ ভোটের দিন: উৎসব, দায়িত্ব আর অপেক্ষা
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin