আজকের কষ্ট, আগামী দিনের শক্তি

in সাহিত্য ক্যানভাস3 days ago
পরিশ্রম

1000089485.png


জীবনের কিছু সময় এমন আসে, যখন সবকিছু ঠিকঠাক থাকলেও ভিতরটা একদম ফাঁকা লাগে। মনে হয়, আমি যেন কোথাও হারিয়ে গেছি। চারপাশে সবাই নিজের মতো এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটা সত্যিই খুব কষ্টের। অনেক সময় আমরা নিজের কাছেই হেরে যাই। বাইরে না, ভিতরে ভিতরে ভেঙে পড়ি। আমি নিজেও এমন সময় পার করেছি, যখন মনে হয়েছে, হয়তো আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু ওই সময়েই একটা জিনিস বুঝেছি, মানুষ আসলে তখনই বদলায়, যখন সে একদম নিচে পড়ে যায়।

কষ্ট আসলে আমাদের থামানোর জন্য না। কষ্ট আমাদের নতুন করে গড়ার জন্য আসে। আমরা যতবার ভাঙি, ততবার নতুন করে তৈরি হওয়ার সুযোগ পাই। তাই কষ্টকে ভয় পেলে হবে না, তাকে নিজের শক্তি বানাতে হবে। আজ যদি তুমি মনে করো সব শেষ। তাহলে একবার ভেবে দেখো, আসলেই কি শেষ? নাকি এটা শুধু একটা খারাপ সময়? খারাপ সময় কখনো স্থায়ী না। কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও, তখনই সেটা শেষ হয়ে যায়।

1000089484.png

নতুন করে শুরু করতে বড় কিছু দরকার হয় না। দরকার হয় শুধু একটা সিদ্ধান্ত, আমি আবার চেষ্টা করবো। আজ যদি তুমি ছোট একটা কাজও করো, তাও তুমি আগের থেকে এগিয়ে যাচ্ছো। নিজেকে ছোট করে দেখো না। নিজের উপর বিশ্বাস রাখো। হয়তো আজ তুমি যেখানে আছো, সেটা তোমার স্বপ্নের জায়গা না। কিন্তু এটা তোমার যাত্রার একটা অংশ। এখান থেকেই তুমি তোমার গল্পটা তৈরি করবে। ধীরে ধীরে এগাও। প্রতিদিন একটু একটু করে কাজ করো। একদিন দেখবে, তুমি অনেক দূর চলে এসেছো। তখন এই কষ্টের দিনগুলোর কথা মনে করে তুমি নিজেই অবাক হয়ে যাবে।

শেষে একটা কথা বলি আপনি এখন যেই সংগ্রামটা করছো, এই সংগ্রামটাই একদিন আপনার শক্তি হবে, আপনার পরিচয় হবে। তাই থেমে যেও না। আবার শুরু করো নতুন করে, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আজকের কষ্ট, আগামী দিনের শক্তি

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69107.63
ETH 2121.75
USDT 1.00
SBD 0.48