বাস্তবতা যখন স্বপ্নকে চ্যালেঞ্জ করে

in সাহিত্য ক্যানভাসyesterday
চ্যালেঞ্জ*

1000089546.png


বাস্তবতা যখন স্বপ্নকে চ্যালেঞ্জ করে, এই কথাটা আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি। ছোটবেলায় আমরা কত সহজেই স্বপ্ন দেখতাম। মনে হতো, একদিন বড় কিছু করবো, নিজের মতো করে জীবন গড়বো। কিন্তু সময় যত এগোয়, বাস্তবতা ধীরে ধীরে সেই স্বপ্নগুলোর সামনে এসে দাঁড়ায়।

বাস্তবতা কখনো নরম হয় না। এটা খুবই কঠিন, খুবই নির্দয়। এটা তোমাকে বারবার মনে করিয়ে দেয়,সবকিছু এত সহজ না। তুমি যতই বড় স্বপ্ন দেখো না কেন, বাস্তবতা তোমাকে পরীক্ষা নিতেই থাকবে। কখনো অর্থের অভাব, কখনো সময়ের অভাব, কখনো মানুষের সমর্থনের অভাব, সবকিছু একসাথে এসে দাঁড়ায় তোমার সামনে।

এই সময়েই সবচেয়ে বেশি ভেঙে পড়ার ইচ্ছে করে। মনে হয়, স্বপ্ন দেখা হয়তো ভুল ছিল। এত কিছু ভাবার দরকার ছিল না। এই চিন্তাটা অনেকের মাথায় আসে। কিন্তু আসল সত্যিটা হলো, স্বপ্ন ভুল না, ভুল হলো মাঝপথে হাল ছেড়ে দেওয়া।

1000081613.png

আমি বিশ্বাস করি, বাস্তবতা আর স্বপ্ন,এই দুইটার মধ্যে একটা যুদ্ধ সবসময় চলতে থাকে। আর এই যুদ্ধেই ঠিক হয়, তুমি কে হতে যাচ্ছো। যদি তুমি বাস্তবতার কাছে হার মেনে নাও, তাহলে স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যাবে। আর যদি তুমি দাঁড়িয়ে থাকো, লড়াই করো।তাহলে একদিন বাস্তবতাকেই বদলাতে পারবে।

সব সময় বড় কিছু করতে হবে, এমন না। কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। আজ যদি তুমি এক ধাপ এগাও, কাল দুই ধাপ এগাতে পারবে। এই ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড় সফলতায় রূপ নেয়। আর একটা কথা মনে রাখো, সবাই তোমার স্বপ্ন বুঝবে না। সবাই তোমার পাশে থাকবে না। কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ তুমি ছাড়া আর কেউ তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারবে না।

ধীরে ধীরে এগাও, ভুল করো, আবার শিখো। এই প্রক্রিয়াটাই আসল জীবন। কষ্ট হবে, মন খারাপ হবে, তবুও চলতে হবে। কারণ থেমে গেলে তুমি হারবে, আর চলতে থাকলে তুমি একদিন জিতবেই।শেষে একটা কথা বলি, বাস্তবতা যতই কঠিন হোক না কেন, স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ আজকের স্বপ্নই একদিন তোমার বাস্তবতা হতে পারে।তাই লড়াইটা চালিয়ে যাও। নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বাস্তবতা যখন স্বপ্নকে চ্যালেঞ্জ করে

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 67298.73
ETH 2054.14
USDT 1.00
SBD 0.48