ছোট ছোট সুখই জীবনের আসল সম্পদ
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা খুব সাধারণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। বিষয়টা হলো জীবনের ছোট ছোট সুখ। আমরা অনেক সময় বড় বড় স্বপ্নের পিছনে এত বেশি দৌড়াই যে, ছোট ছোট সুখগুলোকে আর খেয়ালই করি না। মনে হয় সুখ মানেই বড় কিছু।অনেক টাকা, বড় বাড়ি, বড় সাফল্য। কিন্তু সত্যি কথা বলতে কি, জীবনের আসল সুখগুলো অনেক সময় খুব ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে।যেমন ধরেন, সকালে ঘুম থেকে উঠে মায়ের ডাকে নাস্তা খাওয়া, কিংবা বিকেলে বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া। গ্রামের বাড়িতে গেলে সন্ধ্যার সময় মসজিদের আজান শোনা, অথবা বৃষ্টির দিনে গরম চা খাওয়া।এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর সময়।
আমি মাঝে মাঝে ভাবি, আমরা মানুষরা খুব অদ্ভুত।
যা আছে তার মূল্য বুঝি না, কিন্তু যখন সেটা হারিয়ে যায় তখন বুঝতে পারি সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল।
আমার নিজের জীবনেও অনেক সময় এমন হয়েছে, যখন কোনো ছোট একটা মুহূর্ত পরে মনে হয়েছে।এই সময়টা যদি আরেকবার ফিরে পেতাম! গ্রামের মানুষ একটা কথা বলে, সুখ খুঁজতে দূরে যেও না, সুখ অনেক সময় তোমার পাশেই থাকে।এই কথাটা যত বড় হচ্ছি তত বেশি সত্য মনে হচ্ছে। কারণ সুখ অনেক সময় বড় অর্জনে না, বরং সাধারণ মুহূর্তে লুকিয়ে থাকে।তাই এখন আমি একটা জিনিস চেষ্টা করি যত ব্যস্তই থাকি না কেন, জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করার চেষ্টা করি। কারণ জীবনটা খুব দ্রুত চলে যায়। আজ যে সময়টা আছে, কাল হয়তো সেটা আর থাকবে না।
তাই সবাইকে বলবো, জীবনকে খুব কঠিন করে দেখার দরকার নেই। মাঝে মাঝে থামুন, চারপাশটা দেখুন, আর ছোট ছোট সুখগুলোকে অনুভব করার চেষ্টা করুন।কারণ সত্যি বলতে কি,এই ছোট ছোট সুখগুলোই একদিন বড় স্মৃতি হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: একা থাকার শক্তি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin