কখনো কখনো একাকীত্বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী

in সাহিত্য ক্যানভাস26 days ago
একাকীত্ব

1000079257.png


আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবনের একটা অদ্ভুত বিষয় হলো, মানুষ সবসময় মানুষের মাঝেই থাকে, কিন্তু অনেক সময় নিজেকে ভীষণ একা মনে হয়। চারপাশে অনেক মানুষ, অনেক কথা, অনেক ব্যস্ততা থাকলেও ভিতরে ভিতরে একটা শূন্যতা কাজ করে। কখনো কখনো এমন হয় যে, আমাদের মনে অনেক কথা জমে থাকে। কিন্তু সেই কথাগুলো কাউকে বলা যায় না। কারণ আমরা জানি, সবাই হয়তো বুঝবে না, অথবা বুঝলেও সেই অনুভূতিটা ঠিকভাবে অনুভব করতে পারবে না। এটাই সত্য।

এই কারণেই অনেক মানুষ ধীরে ধীরে নিজের ভেতরেই একটা আলাদা জগৎ তৈরি করে ফেলে। বাইরে থেকে সে স্বাভাবিক থাকে, হাসে, কথা বলে, কিন্তু ভিতরের একাকীত্বটা সে নিজেই নিজের মধ্যে লুকিয়ে রাখে। আমার মনে হয়, একাকীত্ব সবসময় খারাপ কিছু না। অনেক সময় এই একাকীত্বই মানুষকে নিজের সাথে কথা বলতে শেখায়। নিজের ভুলগুলো বুঝতে শেখায়, নিজের স্বপ্নগুলো নতুন করে ভাবতে শেখায়।

1000079258.png

তবে সত্যি কথা বলতে কি, কখনো কখনো এই একাকীত্বটা খুব ভারী হয়ে যায়। তখন মনে হয় যদি এমন একজন মানুষ থাকতো, যার সাথে নির্ভয়ে সব কথা বলা যেতো। গ্রামের একটা কথা আছে, মানুষের ভিড়ের মধ্যেও অনেক সময় মানুষ একা হয়ে যায়। এই কথাটা হয়তো আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি। তবে জীবনের একটা সুন্দর দিক হলো সময় সবসময় এক রকম থাকে না। আজ যে একাকীত্বটা খুব বড় মনে হচ্ছে, হয়তো আগামী দিনের কোনো এক মুহূর্তে সেই শূন্যতা নতুন কোনো আলোতে ভরে যাবে।

তাই আমি মনে করি, জীবনের কঠিন সময়গুলোকে ভয় পাওয়ার দরকার নেই। কারণ অনেক সময় এই কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দেয়। শেষে একটা কথাই বলবো, একাকীত্ব অনেক সময় কষ্ট দেয়, কিন্তু সেই একাকীত্বই মানুষকে নিজের সত্যিকারের শক্তিটা চিনতে শেখায়।আজকের মতো এখানেই শেষ করছি।
আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কখনো কখনো একাকীত্বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 66859.68
ETH 2034.43
USDT 1.00
SBD 0.48