🎉 শুভ নববর্ষ ১৪৩৩: নীলফামারীতে মঙ্গলযাত্রা, পান্তা–ইলিশ আর বাঙালিয়ানার উৎসব 🐟
প্রতিটি নতুন সকাল যেমন নতুন আলো নিয়ে আসে, ঠিক তেমনই বাংলা নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন শক্তি। আজ বাংলা নববর্ষ ১৪৩৩। মনটা কেমন যেন আলাদা রকম ভালো লাগছে। চারপাশে উৎসবের আমেজ, মানুষের মুখে হাসি, আর বাঙালিয়ানার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আজ নীলফামারীতেও হয়েছে মঙ্গলযাত্রা। রঙিন মুখোশ, ব্যানার, ঢাকের তালে তালে এগিয়ে চলা মানুষগুলো দেখে মনে হচ্ছিল,এই তো বাঙালি, এই তো আমাদের শিকড়। ছোট বড় সবাই একসাথে, কোনো ভেদাভেদ নেই। যেন নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পুরো শহর এক কণ্ঠে বলছে. এসো, ভালো থাকি।
বাংলা নববর্ষ মানেই পান্তা ইলিশ। এই খাবারের সঙ্গে যে আমাদের আবেগ জড়িয়ে আছে, সেটা আলাদা করে বলার দরকার নেই। আজ নীলফামারীর বিভিন্ন জায়গায় পান্তা ইলিশ ও নানা ঐতিহ্যবাহী খাবার খাওয়ানো হয়েছে। লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর ইলিশ. এই সাধারণ আয়োজনেই লুকিয়ে আছে শত বছরের সংস্কৃতি। আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও এই ঐতিহ্য ধরে রাখা সত্যিই গর্বের। আমার কাছে বাংলা নববর্ষ শুধু একটা দিন নয়। এটা আত্মপরিচয়ের দিন। যে দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের একটা ইতিহাস আছে, একটা সংস্কৃতি আছে। নতুন বছরে আমরা সবাই হয়তো অনেক কিছু চাই ভালো থাকা, সুস্থ থাকা, সংসারে শান্তি, জীবনে সফলতা। কিন্তু সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত মানুষ হয়ে থাকা।
নতুন বছর ১৪৩৩ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা আর সততার আলো। ভুলগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিক এই নববর্ষ। সবাইকে আবারও জানাই, শুভ নববর্ষ ১৪৩৩
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: 🎉 শুভ নববর্ষ ১৪৩৩
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.