চলতে চলতেই বুঝলাম, থামাটাও দরকার ছিলো

in সাহিত্য ক্যানভাস14 hours ago
সময়মত থামুন

1000081614.png


প্রিয় স্টিমিট পরিবার। আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ স্বপ্নের পিছনে, কেউ দায়িত্বের পিছনে, কেউ আবার নিজের অজানা এক চাপ থেকে পালানোর জন্য। কিন্তু এই দৌড়ের মাঝে আমরা একটা জিনিস ভুলে যাই “থামা”।গতকাল হঠাৎ করেই সেই থামার প্রয়োজনটা খুব বেশি অনুভব করছিলাম। মনে হচ্ছিলো, সবকিছু থেকে একটু দূরে না গেলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলবো।

তাই বন্ধুকে বললাম “চল, কোথাও যাই…”
সে আর কিছু না জিজ্ঞেস করেই বাইক নিয়ে চলে আসলো। আমরা রাস্তায় বের হলাম, কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্য ছিলো না। আকাশটা মেঘে ঢাকা, হালকা ঠান্ডা বাতাস, চারপাশে এক ধরনের নীরবতা।বাইক চলছিলো, আর আমি শুধু চারপাশটা দেখছিলাম। মনে হচ্ছিলো, জীবন এতটা জটিল না, আমরা নিজেরাই এটাকে জটিল বানিয়ে ফেলি।

একটা সময় আমরা থামলাম, না কোনো দর্শনীয় জায়গা, না কোনো বিখ্যাত লোকেশন। শুধু একটা নিরিবিলি রাস্তার পাশ। আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম, বাতাসটা অনুভব করছিলাম। সেই মুহূর্তে মনে হলো, এই “কিছু না করা” টাই আসলে সবচেয়ে দরকারি ছিলো। বন্ধু পাশে ছিলো, কিন্তু আমরা দুজনই চুপ। তবুও সেই নীরবতায় কোনো অস্বস্তি ছিলো না বরং একটা অদ্ভুত শান্তি ছিলো।

1000081475.jpg

1000081476.jpg

আমি কিছু ভিডিও করলাম, কিন্তু আসলে ভিডিওর চেয়েও বেশি, আমি সেই অনুভূতিটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করছিলাম। কারণ আমরা জীবনে অনেক কিছু ধরে রাখতে চাই টাকা, সফলতা, পরিচিতি। কিন্তু শান্তি এই জিনিসটা আমরা সবচেয়ে কম ধরে রাখতে পারি।সেদিন বুঝলাম, সবসময় এগিয়ে যাওয়ার মাঝে মাঝে একটু থামাও দরকার।নিজেকে নতুন করে বুঝার জন্য, আবার নতুন করে শুরু করার জন্য।

হয়তো সেই ছোট্ট বাইক রাইডটা কারো কাছে কিছুই না, কিন্তু আমার কাছে এটা ছিলো একটা reset button। আপনারাও মাঝে মাঝে থামুন, বিশ্বাস করুন, জীবনটা আবার নতুন করে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: চলতে চলতেই বুঝলাম, থামাটাও দরকার ছিলো

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50