চাপা কষ্টগুলোই মানুষকে নীরব করে দেয়
আজ আমি এমন একটা বিষয় নিয়ে লিখতে বসেছি, যেটা আমরা অনেকেই অনুভব করি, কিন্তু কাউকে বলতে পারি না চাপা কষ্ট। সব কষ্ট মানুষ প্রকাশ করতে পারে না। কিছু কষ্ট থাকে, যেগুলো আমরা নিজের ভেতরেই রেখে দেই। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও, ভেতরে ভেতরে একটা ঝড় চলতেই থাকে। অনেক সময় আমরা ইচ্ছে করলেই কাউকে বলতে পারি না আমি ভালো নেই।
কারণ মনে হয়, কেউ বুঝবে না, অথবা কেউ শুনতে চাইবে না। তাই আমরা চুপ করে যাই। কথা কম বলি, নিজের মধ্যে ডুবে থাকি। ধীরে ধীরে এই চুপ করে থাকা অভ্যাস হয়ে যায়। মানুষ ভাবে আমরা বদলে গেছি। কিন্তু আসলে আমরা বদলাই না, আমরা শুধু আমাদের কষ্টগুলো লুকাতে শিখে যাই।একটা সময় আসে, যখন আমরা নিজের অনুভূতিগুলোকেও প্রকাশ করতে ভুলে যাই। খুশি লাগলেও পুরোপুরি হাসতে পারি না, কষ্ট পেলেও কাঁদতে পারি না। সবকিছু যেন ভেতরের ভেতরেই আটকে যায়।
সবচেয়ে কঠিন বিষয়টা হলোএই চাপা কষ্টগুলো কাউকে দেখা যায় না।তাই কেউ বুঝতেও পারে না, আমরা কতটা ভেঙে পড়েছি।তবুও আমরা বেঁচে থাকি।দায়িত্ব পালন করি, মানুষের সাথে মিশি, হাসিসব কিছু করি।কিন্তু দিনের শেষে, যখন একা হয়ে যাই তখন এই চাপা কষ্টগুলো আবার সামনে চলে আসে।
তাই যদি কখনো দেখেন, কেউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে তাকে বিচার না করে, একটু বোঝার চেষ্টা করুন। হয়তো সে এমন কিছু কষ্ট নিয়ে বেঁচে আছে, যেটা সে কাউকে বলতে পারছে না। শেষে একটা কথা বলি, চাপা কষ্ট মানুষকে দুর্বল করে না, বরং তাকে নীরব আর গভীর করে তোলে। সবাই ভালো থাকবেন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: চাপা কষ্টগুলোই মানুষকে নীরব করে দেয়
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.