যখন নীরবতা কথা বলে

in সাহিত্য ক্যানভাসlast month
নীরবতা

1000078585.png


আপনারা সবাই কনন আছেন? কখনো কখনো জীবন হঠাৎ খুব নীরব হয়ে যায়। চারপাশে কোনো হইচই নেই, কোনো তর্ক নেই, কোনো ব্যস্ততা নেই,শুধু নীরবতা। শুরুতে এই নীরবতা আরাম দেয়। কিন্তু একটু সময় গেলে মনে হয়, এই নীরবতার ভেতর যেন অনেক কথা লুকানো আছে। কিছু প্রশ্ন, কিছু না বলা অনুভূতি, কিছু চাপা কষ্ট।আমরা প্রতিদিন এত কথা বলি, এত স্ক্রল করি, এত মানুষের ভিড়ে থাকি কিন্তু নিজের কথা নিজেই শুনি না।

নীরবতা তখন আমাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে যায়। পালানোর সুযোগ থাকে না। একদিন রাতে আমি একা বসেছিলাম। মোবাইল বন্ধ, ঘরের আলো ম্লান। বাইরে কোনো শব্দ নেই। প্রথমে অস্বস্তি লাগছিল। মাথার ভেতর চিন্তা ছুটাছুটি করছিল ভবিষ্যৎ, দায়িত্ব, ভুল সিদ্ধান্ত, না পাওয়া স্বপ্ন।কিন্তু ধীরে ধীরে সেই চিন্তার গতি কমে গেল।মনে হলো, আমি নিজের সাথে কথা বলছি। সেদিন বুঝেছি নীরবতা দুর্বলতা নয়। নীরবতা আসলে আমাদের আসল চেহারাটা দেখায়।

নীরবতায় বোঝা যায়, আসলে কোন মানুষগুলো গুরুত্বপূর্ণ। কী হারালে বেশি কষ্ট হয়। কী নিয়ে সবচেয়ে বেশি ভয় কাজ করে। আবার কোথায় একটু ভরসা আছে, একটু বিশ্বাস আছে। আজকের দুনিয়ায় সবাই চায় কথা বলতে, সবাই চায় শোনা যেতে। সেখানে চুপ থাকতে পারাটা একটা শক্তি। এর মানে তুমি নিজের ভেতরে ঠিক আছো, তুমি বাহিরের স্বীকৃতির জন্য মরিয়া নও।সবসময় চুপ থাকাই সমাধান না। কথা বলা দরকার, মন খুলে বলা দরকার। কিন্তু মাঝে মাঝে নীরবতায় ফিরে যাওয়া খুব প্রয়োজন। এটা মনকে হালকা করে, আত্মাকে নতুন করে সাজায়। যদি আজ জীবনটা একটু ভারী লাগে, একটু নীরব হও। সবাই থেকে না, অন্তত নিজের সাথে।দেখবেন, নীরবতাও অনেক কথা বলে। ধন্যবাদ সবাইকে।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: যখন নীরবতা কথা বলে

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 66645.23
ETH 2047.98
USDT 1.00
SBD 0.51