রমজান আসছে

in সাহিত্য ক্যানভাস8 days ago
রমজান

1000077205.png


রমজান মাস চলে আসছে। ক্যালেন্ডারের পাতায় হয়তো এটা শুধু একটা তারিখ, কিন্তু হৃদয়ের ভেতরে এর আবেদন অনেক গভীর। বাতাসে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি, মনটা অকারণেই নরম হয়ে আসে। মনে হয় এই বুঝি আবার নিজেকে ঠিক করার একটা সুযোগ। এই রমজান আসার খবরটা শুনলেই ছোটবেলার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। সন্ধ্যায় আজানের অপেক্ষা, ইফতারের টেবিলে সবাই একসাথে বসে থাকা, মা’র হাতে বানানো ইফতার, চপ, শরবতের গ্লাস। তখন বুঝতাম না রমজানের মাহাত্ম্য, কিন্তু এখন বুঝি ওগুলো শুধু খাবার ছিল না, ওগুলো ছিল ভালোবাসা।

রমজান আমাদের শেখায় সংযম।শুধু না খেয়ে থাকা নয়, রাগ সংযত করা, অন্যায় কথা বলা থেকে বিরত থাকা,কারও কষ্টে চুপ করে না থাকা। এই মাসটা যেন আয়নার মতো। নিজের ভেতরের মানুষটাকে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। সারাবছর যে ভুলগুলো করি।যে মানুষগুলোকে কষ্ট দিই, যে দায়িত্বগুলো এড়িয়ে যাইরমজান এসে সবকিছুর হিসাব চাইতে বসে।সবচেয়ে সুন্দর ব্যাপার হলো,রমজান কাউকে বাদ দেয় না। ধনী গরিব, বড়-ছোট, শক্ত দুর্বল,সবাই একইভাবে ক্ষুধা অনুভব করে। তখন বুঝি, অভাব কাকে বলে। তখন মনে হয়, সারা বছর যারা না খেয়ে থাকে, তাদের কষ্ট কতটা গভীর!

রমজান আসছে মানেই শুধু সেহরি ইফতার নয়।রমজান মানে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়।ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সময়।মনে জমে থাকা অহংকার নামিয়ে রাখার সময়। হয়তো আমরা সবাই নিখুঁত হতে পারবো না। কিন্তু চেষ্টা তো করতে পারি, তাই না? এই রমজানে অন্তত একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। একটু বেশি সহানুভূতিশীল হই। একটু কম অভিযোগ করি।রমজান আসছে।আসুক না, শুধু ক্যালেন্ডারে নয়, আমাদের হৃদয়ের ভেতরেও।সবাইকে আগাম রমজান মুবারক। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মাসের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন।


photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: রমজান আসছে

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63551.42
ETH 1836.33
USDT 1.00
SBD 0.44