কিছু কষ্ট আছে, যেগুলো কাউকে বলা যায় না
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা হয়তো অনেক মানুষই অনুভব করে কিন্তু খুব কম মানুষ সেটা প্রকাশ করে। বিষয়টা হলো নিঃশব্দ কষ্ট। জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে, যখন আমাদের ভিতরে অনেক কথা জমে থাকে। অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে। কিন্তু সেই কথাগুলো কাউকে বলা যায় না।
বাইরে থেকে মানুষ ভাবে আমরা হয়তো ভালো আছি, হাসি-খুশি আছি। কিন্তু ভিতরের গল্পটা কেউ জানে না। আমরা অনেক সময় নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে শিখে যাই। কারণ সবাইকে তো সব কথা বলা যায় না। কেউ বুঝবে না, কেউ হয়তো গুরুত্বই দেবে না। তাই অনেক সময় মানুষ চুপচাপ সব কিছু সহ্য করে যায়। আমি মাঝে মাঝে ভাবি, মানুষের হৃদয়টা কত অদ্ভুত। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে হয়তো অনেক ঝড় চলতে থাকে। গ্রামের একটা কথা আছে, সবচেয়ে বড় কষ্ট সেইটা, যেটা মানুষ কাউকে বলতে পারে না।
এই কথাটা সত্যি। কারণ যখন কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, তখন সেই কষ্টটা ধীরে ধীরে মনে জমতে থাকে। তবে একটা বিষয় আমি বিশ্বাস করি সময় সব কিছু ধীরে ধীরে বদলে দেয়। আজকের যে কষ্টটা খুব বড় মনে হচ্ছে, হয়তো কয়েক বছর পরে সেটা শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। তখন আমরা পিছনে তাকিয়ে ভাববো। হ্যাঁ, সেই সময়টা কঠিন ছিল, কিন্তু আমি সেটা পার করে এসেছি। জীবন তাই আমাদের অনেক কিছু শেখায়।
কষ্ট দেয়, আবার সেই কষ্ট সহ্য করার শক্তিও দেয়।
তাই যদি কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু খুব কঠিন, তখন একটা কথা মনে রাখবেন, অন্ধকার রাত যতই গভীর হোক, ভোর একদিন ঠিকই আসে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কিছু কষ্ট আছে, যেগুলো কাউকে বলা যায় না
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



