নিজের কাছেই নিজেকে অপরিচিত লাগে

in সাহিত্য ক্যানভাস3 hours ago
রাত জেগে থাকা

0d515a96-3e01-4e39-b786-7c65ad4132a8.png


আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলা ব্লগ পরিবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করছি। জীবনের একটা সময় আসে, যখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারে না। মনে হয়, এই মানুষটা কি সত্যিই আগের সেই মানুষ? যে ছোট ছোট জিনিসে হাসতো, সামান্য ভালোবাসাতেই খুশি হয়ে যেত, আর স্বপ্ন দেখতে ভয় পেত না।

সময় আসলে মানুষকে অনেক বদলে দেয়। দায়িত্ব, কষ্ট, বাস্তবতা সব মিলিয়ে মানুষ ধীরে ধীরে ভিতর থেকে পাল্টে যেতে থাকে। বাইরে থেকে হয়তো সবাই দেখে একজন স্বাভাবিক মানুষ, কিন্তু ভিতরে ভিতরে সে কতটা ক্লান্ত, সেটা কেউ বুঝতে পারে না।আজকাল মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে। আগের মতো কোনো কিছুতেই তেমন আনন্দ পাই না। মানুষের ভিড়ের মাঝেও নিজেকে একা লাগে। মনে হয়, চারপাশে সবাই আছে, কিন্তু মনের কথাগুলো বোঝার মতো কেউ নেই।

সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন নিজের অনুভূতিগুলো কাউকে বলতেও ইচ্ছে করে না। কারণ এখনকার সময়ে মানুষ কষ্টের গল্প শুনতে চায় না, সবাই শুধু হাসিমুখটাই দেখতে চায়।রাতের বেলা যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন মনে হয় জীবনটা কত দ্রুত বদলে গেছে। কিছু মানুষ হারিয়ে গেছে, কিছু সম্পর্ক দূরে চলে গেছে, আর কিছু স্বপ্ন সময়ের সাথে সাথে নীরবে মরে গেছে।

তবুও মানুষ বেঁচে থাকে। কারণ জীবন থেমে থাকে না। প্রতিদিন নতুন সকাল আসে, নতুন লড়াই আসে। হয়তো এই লড়াইগুলোর মাঝেই একদিন আবার নিজের হারিয়ে যাওয়া হাসিটা খুঁজে পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মানসিক শান্তি দেন। কারণ ভিতরের শান্তিটাই আসল সুখ। টাকা-পয়সা, মানুষ, সবকিছু থাকার পরও যদি মন ভালো না থাকে, তাহলে কিছুই ভালো লাগে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিজের কাছেই নিজেকে অপরিচিত লাগে

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner