শুধু অপেক্ষা
আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টিমিট পরিবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কখনো কখনো মনে হয়, জীবনের আর তেমন কোনো প্রাপ্তি বাকি নেই। প্রতিদিন একইভাবে বেঁচে থাকা, একই দৌড়, একই চিন্তা সবকিছু যেন ধীরে ধীরে ক্লান্ত করে দেয় মানুষকে।
আমরা ছোটবেলায় কত স্বপ্ন দেখি। ভাবি বড় হয়ে অনেক কিছু করবো, সুখী হবো, শান্তিতে থাকবো। কিন্তু বাস্তবতা মানুষকে খুব দ্রুত বদলে দেয়। দায়িত্ব, কষ্ট, হতাশা আর সময়ের সাথে সাথে অনেক স্বপ্নই নীরবে হারিয়ে যায়। একটা সময় আসে, যখন মানুষ আর কিছু চায় না। শুধু দিন পার করে। ভিতরে ভিতরে বুঝে যায়, দুনিয়ায় সবকিছুই অস্থায়ী। আজ যে মানুষ পাশে আছে, কাল সে থাকবে না। আজ যে হাসছে, কাল হয়তো তার চোখেও কান্না থাকবে।
সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই মৃত্যুর অপেক্ষায় আছি। কেউ আগে, কেউ পরে। যেদিন মৃত্যু আসবে, সেদিনও হয়তো আমাদের অনেক কাজ অসমাপ্ত থাকবে। অনেক স্বপ্ন পূরণ হবে না, অনেক কথা বলা হবে না। তবুও থেমে যেতে হবে। কারণ মৃত্যুর কাছে মানুষ সবচেয়ে অসহায়।
এই পৃথিবীতে মানুষ যত বড়ই হোক, শেষ ঠিকানাটা সবার একই। কয়েক হাত মাটি আর কিছু স্মৃতি। তাই অহংকার করে লাভ নেই। যতদিন বেঁচে আছি, ততদিন মানুষকে ভালোবাসা উচিত, কাউকে কষ্ট না দেওয়া উচিত। জীবন আসলে খুব ছোট। আর সময় খুব দ্রুত ফুরিয়ে যায়।আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: শুধু অপেক্ষা
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...





Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.