পরিবেশ পরিস্থিতি
বর্তমানে এমন একটি সময় এসে আমরা দাঁড়িয়েছি যেখান থেকে কোন কিছু করা কিংবা নিজের পায়ে দাঁড়ানো অনেকটাই বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুব একটা বেশি ভালো নয়। এছাড়াও নির্বাচন এখনো সম্পন্ন হয়নি। আমরা যারা বাংলাদেশের নাগরিক তারা অনেক ভালোভাবেই এই বিষয়গুলো অনুধাবন করতে পারছি এবং সামনে কি আসতে চলেছে সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কেউ কোনো ধরনের কোনো নিশ্চয়তা পারছি না।
নতুন বছরে পা দেওয়ার সাথে সাথেই অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। জীবনে নতুনভাবে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। এছাড়াও সব ধরনের পরিবেশ পরিস্থিতি বুঝে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। নতুন সংসার হয়েছে নতুন নতুন খরচ বেড়েছে। প্রতিনিয়তই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে এই দিকে আমাদের ইনকামের বিষয়টা এখন পর্যন্ত সেভাবেই রয়েছে। কোনভাবেই আমাদের ইনকাম বাড়ে না। কিন্তু খরচ প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। এইতো আমার ভার্সিটির জীবন শেষ হয়ে গেল এখন কি করব সেটা নিয়ে অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। অনেকটা সংশয়ের মধ্যে রয়েছি। আসলেই বর্তমানে চাকরির বাজারের অনেকটা খারাপ সময় চলছে এছাড়াও ব্যবসা বাণিজ্য যে করব নির্বাচনের আগে কোন কিছুই ঠিকভাবে বুঝে উঠতে পারছিনা পরিবেশ পরিস্থিতি কোন দিকে গিয়ে থাকবে।
তবে বেশ কয়েক মাস ধরেই আমি একটি ওয়েবসাইট নিয়ে কাজ করছি এবং সেই ওয়েবসাইটটা হবে অনেকটাই সাহিত্য কেন্দ্রিক। যেহেতু আমার মায়ের অনেকগুলো লেখা রয়েছে এবং আমার মায়ের লেখা অনেকেই কপি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে। তাই কপিরাইট এরও একটি বিষয় রয়েছে। আমি চিন্তাভাবনা করছি এমন একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে কবি সাহিত্যিকরা নিজের লেখা গুলো পোস্ট করতে পারবেন। যদিও এখানে অর্থনৈতিক কোন বিষয় এখন পর্যন্ত এড করিনি। তবে ই-কমার্স এর একটি বিষয় আমি এখানে রাখার চেষ্টা করেছি। যেখানে কবি সাহিত্যিকরা নিজের লেখা বইগুলো এখানে ফিজিক্যালি বিক্রি করতে পারবেন।
জানিনা এখান থেকে কতটুকু সফল হব কিংবা কতটুকু ব্যর্থ হব তবে জীবনের প্রায় পাঁচ মাস সময় এখানে আমি দিয়েছি এবং হয়তো আরো মাস খানিক সময় লাগবে। এর পরেই সেই ওয়েবসাইট টা পুরোপুরি লঞ্চের জন্য প্রস্তুত হয়ে যাবে। যদিও কোডিং থেকে শুরু করে সবকিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তবে ওয়েবসাইট এখন পর্যন্ত আমরা ট্রাইলে রেখেছি এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। কোন কোন সমস্যা আছে সেই সমস্যাগুলো ঠিক করা হচ্ছে এবং ইউজার এক্সপেরিয়েন্স যাতে অনেক ভালো হয় এবং সহজেই যেন সবাই বুঝতে পারে সব কিছু সেই বিষয়টি নিয়ে বর্তমানে আমি কাজ করছি।
দেখা যাক কতদূর কি করতে পারি! তবে মহান সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা এবং আমারও অনেক পরিশ্রম রয়েছে এই ওয়েবসাইটের পেছনে দেখা যাক কি হয়।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পরিবেশ পরিস্থিতি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




