Incredible India Monthly Contest of March #1:Imagination vs Creation!

in Incredible India2 days ago (edited)

1000079462.jpg

চলে এসেছি আরো একবার কমিউনিটিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে!👇
https://steemit.com/incredible-india/@meraindia/incredible-india-monthly-contest-of-march-1-imagination-vs-creation

যদিও গতকাল রাতে লেখাটা ভাগ করে নেবো ঠিক করেছিলাম কিন্তু সবসময় ঠিক করলেই সবটা হিসেব অনুযায়ী বাস্তবায়িত হয় না!

ঠিক তেমনি গতকাল রাতের পরিবর্তে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ২ টো বেজে ২০ মিনিটে লেখাটি শুরু করলাম।

তবে, শুরু করলাম বলে দিলেই তো হলো না, তিনজন বন্ধুদের কেও আহ্বান জানাতে হবে বৈকি!

আজকের এই প্রতিযোগিতার বিষয়ে নিজেদের অভিমত লেখার মাধ্যমে প্রকাশ করতে আমি আমন্ত্রন জানাতে চাইবো @stef1, @nainaztengra, এবং @shohana1 দের!

প্রতিটি প্রশ্নের আলাদা উত্তর না দিয়ে সামগ্রিকভাবে প্রতিযোগিতার বিষয়বস্তুর উপরে নিজের অভিব্যক্তি প্রকাশ করবার প্রয়াস করছি।

কারণ প্রতিযোগিতা চলমান আর বিষয়বস্তু সহ প্রশ্ন আমার একক নির্বাচন, কাজেই সবটা গুছিয়ে তুলে ধরতে চাইনা, বরং অংশগ্রহণকারীদের সেই সুযোগ করে দিতে বেশি উৎসাহী।

  • তাহলে শুরু করা যাক?

1000079461.jpg

(আকাশ থেকে মহাকাশ তথা চাঁদে পাড়ি দেওয়া সম্ভব হয়েছে কল্পনার হাত ধরেই!)

1000079460.jpg

বিষয়বস্তুর মুল দুটি অংশ যার একটি হলো

"কল্পনা"
এবং অন্যটি হলো সেই
"কল্পনার বাস্তবায়ন?"

আমার দৃষ্টিভঙ্গিতে কল্পনাই হলো কোনো বিষয়বস্তুকে বাস্তবায়িত করবার সূত্রধর! যেকোন বিষয়কে বাস্তবে রূপ দিতে গেলে কল্পনা শক্তিকে সর্বাগ্রে কাজে লাগাতেই হবে বলে আমি মনে করি।

  • এক্ষেত্রে আমি দুটি উদাহরণ তুলে ধরবো:-

  • প্রথম:-
    রাইট ব্রাদার্স (Orville and Wilbur Wright)
    যারা আকাশে পাখিদের উড়তে দেখে প্রথম ভেবেছিলেন, এই একইভাবে যদি মানুষ উড়ে বেড়াতে পারতো! তখনের সময় এটা দুই ভাইয়ের নিছক পাগলামি ছাড়া আর কি কেউ কিছু ভাবতে পেরেছিলেন?
    এখানেই কল্পনাকে বাস্তবায়িত করে দেখিয়েছিলেন এই রাইট ব্রাদার্স!

  • দ্বিতীয়:-
    যখন মোবাইল ফোন আবিষ্কৃত হয়নি, মানুষ চিঠিতে নিজেদের প্রয়োজনীয় কথা লিখে কুশল বিনিময় করতেন! খুব জরুরি হলে টেলিগ্রাম,
    তারপর ল্যান্ড ফোন তবে সেটিকে হাতে করে ঘুরে বেড়াবার কোনো অবকাশ ছিল না, ফলত সময়ের হাত ধরে এলো মোবাইল নামক যন্ত্র যেটি বর্তমানে শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং গোটা বিশ্বের খবর জেনে নেওয়া সম্ভব যত্রতত্র থেকেই।

সবটাই ছিল একটা সময় কল্পনা কিন্তু কেউ এই ধরনের বিষয়গুলো কল্পনা করতে পেরেছিলেন বলেই সেটির বাস্তবায়ন সম্ভবপর হয়েছে।
সেদিক থেকে আমি একেবারেই সহমত পোষণ করি যেকোনো কিছু বাস্তবায়িত করতে গঠনমূলক কল্পনার ভূমিকা অনেকখানি।

1000007573.jpg

1000006885.jpg1000004301.jpg

1000006821.jpg

আজও যারা কেএফসি (KFC) তে বসে মজা করে বিভিন্ন বাকেট অর্ডার করেন, তাদের মধ্যে অনেকেই এই সংস্থার কর্ণধারের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহল(Colonel Harland Sanders)!

ওনার সফলতার যাত্রাটা ততটাও সহজ ছিল না বরং এটি দীর্ঘতর ছিল, এবং এই কোম্পানি সৃষ্টির সময় তিনি কিন্তু নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথাই মাথায় রেখেছিলেন, বয়েসের কথা নয়!

তিনি যদি নিজের বয়সের কথা ভাবতেন, আর নিজে কতদিন বাঁচবেন, সেটি যদি তার কল্পনায় প্রথম স্থান পেতো;
তাহলে আজকে হয়তো আমাদের মত মানুষ বর্তমান সময়ে বসে বসে কেএফসি বাকেট অর্ডার করতে পারত না।

জ্ঞান, শিক্ষা এবং কল্পনা এগুলো বোধকরি বয়েসের ঊর্ধ্বে, জীবনের যেকোনো মুহূর্তেই এদের আস্বাদন তথা বাস্তবায়ন সম্ভবপর।


1000072587.jpg1000072586.jpg

1000072572.jpg

তৃতীয় প্রশ্নের উত্তর একটু অন্যভাবে দেবার প্রয়াস করছি, তাহলে হয়তো খুব সহজেই আমার ভাবনার কারণ পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

ধরুন, আপনি সদ্য একটি চাকরি পেয়েছেন, এবং আগামী সপ্তাহ থেকে আপনাকে সকাল ৮টার মধ্যে অফিসে রিপোর্ট করতে হবে।

এখন আপনার বাড়ি থেকে আপনার অফিসের দূরত্ব দু'ঘন্টা!

এবার যদি আপনি মনে মনে এটা ঠিক না করে নেন পরের দিন কখন আপনি ঘুম থেকে উঠলে ব্যাক্তিগত কাজ সমাধা করে, কি কি উপায়ে যাত্রা করলে সঠিক সময়ে অফিস পৌঁছতে পারবেন, তাহলে কি সত্যি সঠিক সময়ে অফিসে রিপোর্ট করা সম্ভব?

একান্তই ব্যক্তিগত অভিমত তবে, আমি মনে করি যারা ব্যক্তিজীবন কিংবা কর্মজীবনের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পছন্দ করেন, তারা সেই কাজগুলোকে মনে মনে গুছিয়ে নিয়েই করেন।

আমার কাছে কল্পনার অর্থ হলো নিজের দৈনন্দিন দায়িত্বের পাশাপশি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবার লড়াই!
যেটা মনে মনে কল্পনার জগতে গুছিয়ে নিলেই বোধহয় তার সঠিক বাস্তবায়ন সম্ভব!

এই যে ওয়ার্ল্ড কাপ ভারত জিতলো এটার মধ্যে কি কল্পনায় গেম স্ট্র্যাটেজি ছিল না? এটি যেকোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

কাজেই, আমি মনে করি, বাস্তবে সুষ্ঠ ভাবে জীবন অতিবাহিত করতে, সফলতার সিঁড়ি অতিক্রম করতে হলে, নিজের কল্পনাকে স্বচ্ছতা প্রদান একান্ত আবশ্যকীয়! নইলে কিসের পিছনে ছুটছি, কেনো ছুটছি বিষয়গুলো অর্থহীন হয়ে পড়ে।

এই ছিল আমার ভাবনা প্রতিযোগিতার বিষয় নিয়ে, তবে আমার কাছে কল্পনা ভীষণভাবে গুরুত্বপূর্ণ নইলে বোধহয় টার্গেট সেট করা এবং তাকে বাস্তব রূপ প্রদান অসম্ভব।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

অসংখ্য ধন্যবাদ আপু, আমাকে ট্যাগ করার জন্য, চেষ্টা করবো নিজের লেখা শেয়ার করার এই আয়োজনের উদ্দেশ্যে। ভালো থাকুন। ❤️💞💝


image.png
Curated by: @josepha

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 70686.21
ETH 2077.86
USDT 1.00
SBD 0.50