"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬২৩ [ তারিখ : ১২ - ০৪ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @aongkon


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250412_163834_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250412_163812_Chrome.jpg

সুমন ভাইয়ের জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। by @aongkon ( date 12.04.2025 )

আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় এডমিন সুমন ভাই কিছুদিন যাবত অসুস্থ রয়েছে। আমাদের সুমন ভাই হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়বে আমরা আসলে কেউই কল্পনা করতে পারিনি। এ বছরে ঈদের দুই-তিনদিন পরেই হঠাৎ করে জানতে পারলাম সুমন ভাই গ্যাসের সমস্যা এবং অতিরিক্ত পেট ব্যথার কারণে অসুস্থ হয়ে কুমারখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়টাতে অবশ্য আমি সিলেটে আমার পিসিমণির বাসায় ছিলাম। এমতাবস্থায় ভাইয়ের সাথে থাকাটা অসম্ভব ছিল। তারপরও সব সময় ফোন করে খোঁজখবর নিচ্ছিলাম। যেদিন ভাই অসুস্থ হয়ে কুমারখালীতে ভর্তি ছিল সেদিনও রাতে ফোন করে ভাইয়ের সাথে কথা বললাম। কিন্তু সেই রাতেই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে অসুস্থতা বেড়ে গেল।--


যদিও সুমন ভাইয়ের অসুস্থতার খবর আমরা কম বেশি সকলেই জানি , তারপরেও লেখাটা পড়ে বেশ খারাপ লাগছিল। কেননা অথর খুব কাছ থেকে দেখেছে ব্যাপারটি, আমি আশা করি আমাদের কমিউনিটির সবাই মন থেকে দোয়া ও আশীর্বাদ করবে সুমন ভাইয়ের জন্য, সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে ।

যদিও ইতিমধ্যেই অপারেশন সাকসেসফুল, তারপরেও সে যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে কাম ব্যাক করতে পারে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

আসলে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই, কেননা এখানে অনেক গাফিলতি রয়েছে হয়তো তা সিস্টেমের কারণে। এই যে ভুল চিকিৎসার শিকার হয়েছিল সুমন ভাই , এমন ঘটনা কিন্তু অহরহ ঘটছে কেউ হয়তো বেঁচে যাচ্ছে নতুবা কেও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তারপরেও এতটুকু বলতে চাই, সবাই একটু অসুখের ক্ষেত্রে সচেতন হোন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। অথরকে ধন্যবাদ, খুব কাছ থেকে সুমন ভাইয়ের পাশে থাকার জন্য। তাই সব দিক বিবেচনা করে, অথরের পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LyvkGK8LdkzFse1iYn6MgCQejbyQZppjgXEkGfJgqY33unctgNqPwKijvde5kXbAK4iUkGEyuvPsBe3G.jpeg

ছবিটি অংকন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

প্রথমেই সুমন ভাইয়ের সুস্থতা কামনা করছি। পরিবারের একজন সদস্য যখন অসুস্থ হয় তখন তার জন্য আমরা সবাই অনেক টেনশন করি ঠিক একই ভাবে সুমন ভাইয়ের অসুস্থতা কে কেন্দ্র করে অনেক টেনশন কাজ করছে।যাই হোক সব শেষে সুমন ভাইকে আবার স্বাভাবিক ভাবে বাংলা ব্লগে ফিরে পেতে চাই, খুব দ্রুত সুস্থ হয়ে সে আমাদের মাঝে ফিরে আসুক এমনটাই আশা ব্যক্ত করছি।

 last year 

ভুল চিকিৎসার কারণে সুমন ভাইকে অনেক কষ্ট করতে হলো। তবে উনার অপারেশন সাকসেসফুল হয়েছে, এটা জেনে ভীষণ ভালো লেগেছে। যাইহোক এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

সুমন ভাইয়ার অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো।দোয়া করি ভাইয়া যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। পোস্টটি পড়ে সুমন ভাইয়ের অসুস্থতার কথা সব জানতে পারলাম। ভুল চিকিৎসা কত যে মারাত্মক রূপ নেয়। যে অসুস্থ সে বুঝতে পারে কতটা যে কষ্ট তার হয় । ভাইয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে জেনে অনেক ভালো লাগলো। ভাইয়ার জন্য আবারো দোয়া থাকলো মন থেকে ভাইয়া যেন আগের মত আবার ও সুস্থভাবে ফিরে আসে।

 last year 

হ্যাঁ আপু এটা সত্যি বলেছেন যে ব্যক্তি অসুস্থ সে ব্যক্তি বুঝতে পারে অসুস্থতার কষ্ট। আপনার দোয়া অবশ্যই কাজে লাগবে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকের ফিচার আর্টিকেলটি দেখে আমি জাস্ট চমকে গেলাম। সুমন ভাইয়ের জন্য দ্রুত আরোগ্য কামনা করি। গরমকালে একবার শরীর খারাপ হওয়া মানে সে তো চট করে ভালো হয় না তবে ওনার বেশ বাড়াবাড়ি হয়েছে বলে মনে হচ্ছে। তারপরে আবার ডাক্তারের ভুল চিকিৎসা যেন গোদের ওপর বিষফোঁড়া। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ভাই।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সুমন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। ভাইয়ার অসুস্থতার খবর কয়েকদিন আগেই শুনেছি। ভুল চিকিৎসা যে কতটা মারাত্মক হতে পারে সেটা আমাদের সকলের জানা উচিত। দারুন একটি পোস্ট ফিচারড হিসেবে দেখে ভালো লাগলো।

 last year 

অবশ্যই ভুল চিকিৎসা মানে ভুল পথের দিকে ধাবিত হওয়া। যত তাড়াতাড়ি সেখান থেকে আসা যায় ততই ভালো। সুমন ভাইয়ের জন্য আশীর্বাদ করো।

 last year 

সুমন ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইলো। ভুল চিকিৎসা অনেক সময় মারাত্বক রূপ ধারণ করে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে ভালো লাগলো।

 last year 

হ্যাঁ আপু ভুল চিকিৎসা অনেক মারাত্মক রূপ নেয়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার পোস্ট আজকের ফিচারড আর্টিকেল হিসাবে মনোনীত হয়েছে দেখে ভালো লাগলো। আর সব থেকে বড় কথা হলো সবাইকে এই পোস্টটা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। সুমন ভাইয়ের জন্য সবার কাছে থেকে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।

 last year 

শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা ভীষণ ই করুণ! সামান্য জিনিস থেকে বিশাল কিছু হয়ে যেতে এক মুহুর্ত সময়ের ব্যবধান কেবল! সুমন ভাই এর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেন।

 last year 

হ্যাঁ দিদি সামান্য জিনিস থেকে বিশাল কিছু হয়ে যেতে এক মুহূর্তের ব্যবধান মাত্র। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করা প্রয়োজন। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @aongkon ভাইয়ার এই গুরুত্বপূর্ণ পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। উনার পোস্টের মাধ্যমে আমরা সুমন ভাইয়ার অসুস্থতার ব্যাপারে সব ধরনের তথ্য জানতে পারলাম। সুমন ভাইয়ার মতো এমন অনেক মানুষ রয়েছে যারা ডাক্তারের ভুল চিকিৎসার স্বীকার হয়েছেন। তারজন্য সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে উত্তম। ভাইয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে জেনে ভালো লাগলো। সুমন ভাইয়ার জন্য দোয়া রইল।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।