এবিবি ফান প্রশ্ন- ৫৭৫ || সুযোগ পেলে সবাই কথা শুনায় কেনো ?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সুযোগ পেলে সবাই কথা শুনায় কেনো ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

এ বিষয়ে অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

সবাই আসলে সবসময় কথা শুনায় না। মাঝে মাঝে আমরা মানসিকভাবে এমন জায়গায় থাকি যেখানে যেকোনো পরামর্শ বা কথা আমাদের ওপর চাপ সৃষ্টি করে। তখন সেটা কথা শোনানো বলে মনে হয়। অর্থাৎ মানুষ চাপে থাকার কারণে অনেক সময় মেজাজ খিটখিটে হয় একটু বিদ্রুপ আচরণ করে।

 last year 

কারণ সুযোগ পেলে মানুষ ভাবে, এই তো মাইক হাতে পাইছি, এখন আমি ই বক্তৃতা দিব, বাকিরা শুধু হাততালি দিবে🤣🤣।

 last year 

এটা কিন্তু দারুণ বললেন 😂।

 last year 

কারণ অনেকেই মনে করে, অন্যকে উপদেশ দেওয়াটা নিজের জ্ঞান বা অভিজ্ঞতার প্রমাণ। কিন্তু সবাই যদি নিজের অবস্থান থেকে বোঝার চেষ্টা করতো, তবে বুঝতো—শোনার মতো মন আর বোঝার মতো হৃদয় থাকাটাই আসল জ্ঞান। কথা শোনানো সহজ, কিন্তু মন ছুঁয়ে দেওয়া কঠিন।

 last year 

কথায় বলে সুযোগ বারবার আসে না তাই সুযোগ পেলেই মানুষ কাজে লাগিয়ে দেয়।

 last year 

সুযোগ পেলে সবাই কথা শুনায় কেনো ?

খেয়েদেয়ে যখন আর কোনো কাজ থাকে না, তখনই সুযোগ পেলে সবাই কথা শোনায়।

 last year 

হাতি কাদায় পরলে চামচিকা ও হাতিকে লাথি দেয়।সেইখানে মানুষ তো সুযোগে সৎ ব্যবহার করবেই।কারণ ঝোঁপ বুঝে কোপ মারা বাঙালির একমাত্র লক্ষ্য।তাই কেউ বিপদে পড়লে সেই সুযোগে সকলেই কথা শুনায়।

 last year 

কারন সুযোগ ছাড়া কথা শুনালে আপনি সেটা শুনবেন না, অন্য কাজে ব্যস্ত থাকবেন। সেই জন্য সুযোগ পেলেই কথার ফ্যাক্টরি খুলে দেয়,হা হা হা।😄😁

 last year 

সুযোগের সৎ ব্যবহার করে আরকি। আর মানুষের স্বভাবই হলো অন্যকে কথা শোনানো। তা না হলে পেটে ভাত হজম হয় না।

 last year 

আমারও ঠিক এটাই মনে হয়।

 last year 

কথায় আছে সুযোগ কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। নিজেকে বুদ্ধিমান প্রমান করার চেষ্টা করে আর কি। 😆

 last year 

এজন্যই তো কথা শুনিয়ে দেয় দেরি না করে।

 last year 

আসলে সুযোগ পেলে সবাই জ্ঞান দেওয়ার চেষ্টা করে। এই কারণে সুযোগ পেলে বুদ্ধি পরামর্শ এবং জ্ঞান দিয়ে নিজেকে মহৎ মনে করে। আর এ ধরনের লোকগুলো সব জায়গাতে কম বেশি আছে।