এবিবি ফান প্রশ্ন- ৪২৯ || যে ঠকে সে বোকা নয় কিন্তু কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যে ঠকে সে বোকা নয় কিন্তু কেন?

প্রশ্নকারীঃ

@narocky71

প্রশ্নকারীর অভিমতঃ

যে ঠকায় সেই বোকা

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

যে ঠকে সে বোকা নয় কিন্তু কেন?

একটা মানুষ যদি ঠকে যায়, সে আরো ভালো জ্ঞান অর্জন করে। আসলে বুদ্ধিমানরাই সব থেকে বেশি ঠকে যায়। আর যে মানুষ যেগুলো বোকা হয়, সেগুলো অন্যদেরকে ঠকায়। আর এটাই বাস্তবিক এবং সত্য।

বি:দ্র;- মানুষ তখনই কঠিন বাস্তবতার সম্মুখীন হয় যখন সে ঠকে যায়।
 2 years ago 

কিভাবে বোকা হবে? সে তো জ্ঞান অর্জনের জন্যই ঠকে। না ঠকলে কি আর মানুষ চেনা যায়? যতই ঠকবে ততই মানুষ চিনবে। কারন মানুষ তো বহুরূপী। তাই তো যে ঠেকে সেই হলো্ শ্রেষ্ঠ বুদ্ধিমান।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি। কিন্তু সব সময় ঠকানো ঠিক না।

 2 years ago 

ঠিক বলেছেন আপু না ঠকলে মানুষ চেনা যায় না। মানুষ হলো বহুরূপী। নিজের চেহারার আড়ালে আসল চেহারা লুকিয়ে রাখে।

 2 years ago 

যে ঠকে সে বোকা নয় কারণ ঠকে যাওয়া মানেই ব্যর্থতা নয় বরং একটি মূল্যবান শিক্ষা। জীবনে যে ভুল করে বা ঠকে সে অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতে আরও সচেতন ও সতর্ক হয়ে ওঠে। ঠকে যাওয়ার মাধ্যমে একজন মানুষ জীবনের কঠিন বাস্তবতাগুলো সম্পর্কে জানার সুযোগ পায় যা তাকে পরবর্তীতে আরও শক্তিশালী ও বুদ্ধিমান করে তোলে।

 2 years ago 

সত্যি ভাইয়া ঠকে যাওয়া অর্থ কখনোই ব্যর্থতা নয়। বরঞ্চ সেখান থেকেই শিক্ষার শুরু হয়। মানুষ চিনতে সুবিধা হয় আর কি।

 2 years ago 

যে ঠকে সে বোকা নয় কিন্তু কেন?

আসলে বর্তমান যুগে কেউ বোকা নেই অর্থাৎ ঠকার প্রশ্নই উঠে না। কিন্তু তবুও যারা ঠকে,তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠকে শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করার জন্য 😂😂। অর্থাৎ যারা ঠকে তারা হচ্ছে মহা চালাক। তাদেরকে দ্রুত মহা চালাক উপাধি দেওয়া হোক🤣🤣।

 2 years ago 

আসলে সবাই যে যার জায়গা থেকে চালাক। কিন্তু দিনশেষে হঠাৎ করেই ঠকে যায়। এটাই বাস্তবতা।

 2 years ago 

যে ঠকে সে অভিজ্ঞতা সঞ্চয় করে। তাই বোকা থাকার প্রশ্নই নেই। আর যে ঠকায় সে বোকা বলেই ঠকায়। কারণ নিজের ঠকে যাওয়াটা বেমালুম ভুলে যায়।

 2 years ago 

কারন সে ঠকাকে একটা নেশার মতো নিয়ে থাকে জীবনে।তাই সেটাকে বোকামি বলা চলে না।

 2 years ago 

সাধারণত কারো প্রতি দৃঢ় বিশ্বাস থাকলেই ঠকে যেতে হয়। আর মানুষ একবার ঠকে যাওয়ার পর বাস্তব জীবন থেকে একটা শিক্ষা লাভ করে। তাই বলা যায় যে ঠকে সে বোকা নয়।

 2 years ago 

সাধারণত কারো প্রতি দৃঢ় বিশ্বাস থাকলেই ঠকে যেতে হয়। আর মানুষ একবার ঠকে যাওয়ার পর বাস্তব জীবন থেকে একটা শিক্ষা লাভ করে। তাই বলা যায় যে ঠকে সে বোকা নয়।

 2 years ago 

যে ঠকে সে বোকা নয় কিন্তু কেন?

কারণ যে বেশি বুদ্ধিমান সে কখনো নিজেকে বিজয়ীর বেশে দেখতে চায় না, তাই আপাত দৃষ্টিতে পরাজিত মনে হলেও সে পরাজিত নয়।

 2 years ago 

যে ঠকে সে বোকা নয় কিন্তু কেন?

কারন সে যেখানে ঠকেছে সেখানেই শিক্ষা অর্জন করেছে। আর এই শিক্ষা দিয়ে সে ভবিষ্যতে অন্যকে ঠকাবে,হা হা হা।🤪

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.075
BTC 71740.97
ETH 2219.00
USDT 1.00
SBD 0.49