এবিবি ফান প্রশ্ন- ৩৯১ || অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তাহলে করলা পাকলে করলা তিতা হয় কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তাহলে করলা পাকলে করলা তিতা হয় কেন?

প্রশ্নকারীঃ

@razuan12

প্রশ্নকারীর অভিমতঃ

প্রশ্নকারী আপনাদের উত্তর জানতে চেয়েছেন। আমারও খুব জানার ইচ্ছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

সত্য জিনিস সর্বদাই তেতো হয়৷ সে কাচাই হোক বা পাকা। আর স্বাস্থকর জিনিসেও একই গল্প।

 2 years ago 

ঠিকই বলেছেন দিদি, সত্যি কথা সবসময় তিতো লাগে 🤧।

 2 years ago 

কারন অপেক্ষার ফল দীর্ঘদিন ধরে একটু একটু করে পাকে তাই মিঠা হয় আর করলা তো পচনশীল দ্রব্য, দ্রুত পেকে যায় আর তাই তিতা হয়।সেই যে কথায় আছে---সইলে সম্পত্তি আর না সইলে বিপত্তি তেমনই।☺️☺️

 2 years ago 

বাহ্! ভালো উত্তর দিয়েছ তো বোন।

 2 years ago 

☺️☺️ধন্যবাদ দিদি।

 2 years ago 

অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তাহলে করলা পাকলে করলা তিতা হয় কেন?

এটা অপেক্ষার ফল না, সস্তার ফল! এই কারণে করলা পাকলে তিতা হয়। করলা যখন অনেক সস্তা হয়, মানুষ বেশি করে কিনে নিয়ে আসে। তারপর মানুষ যখন সব খেয়ে পারে না তখন পড়ে থাকতে থাকতে পেকে তিতা হয়ে যায়।

 2 years ago 

😂😂😂হ্যাঁ, এটা সস্তার আর অপছন্দের সবজি তাই তিতো লাগে 😂।

 2 years ago 

সস্তার নানান অবস্থা! হিহিহি..🤣🤣

 2 years ago 

করলার জন্য কেউ অপেক্ষা করে বলে মনে হয় না দাদা 😂। এইজন্য ও জন্ম থেকে যেমন তিতো পাকলেও তেমন তিতো থেকে যায় 😂।

 2 years ago 

দারুণ বলেছো দিদি।

 2 years ago 

ধন্যবাদ বোন 😃।

 2 years ago 

মিষ্টি খেতে খেতে যাতে ডায়াবেটিকস না হয় সেজন্য তিতার ব্যবস্থা করা হয়েছে।😂😂

 2 years ago 

অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তাহলে করলা পাকলে করলা তিতা হয় কেন?

করলা পাকলে ভর্তা খাইতে অনেক মজা।তার মানে করলা পাকলে তিতা হয় না।

 2 years ago 

করলার জন্য কেউ অপেক্ষা করে না,বরং অনেক অপেক্ষার পর করলা পাতে দিলে অনেকে মুখ ব্যাজার করে। তাই করলা যেহেতু অপেক্ষার ফল নয় তাই তিতা হয়।দ্বিতীয় ব্যাখ্যা হল করলা সবজী তাই উক্ত প্রবাদ বাক্যের সাথে করলার সম্পর্ক নেই।এগুলা করলা কে বদনাম করার জন্য মিডিয়ার চক্রান্ত।

 2 years ago 

আমি খুব হতাশ। প্রশ্ন দেখেও হতাশ, মানুষের উত্তর পড়েও হতাশ। আমার প্রশ্ন হইল করলা কোন কালে ফল হয়েছে? 🤔
করলা হইল একটা সবজি। সবজি তিতা হোক আর টক হোক, তাতে তো আর অপেক্ষার দোষ থাকেনা। যদি লটকন হইত, নাহয় দেউয়্যা; তাইলে না হয় একটা বিষয় ছিল! হতাশ। খুবই হতাশ!

 2 years ago 

করলা আসলে খুবই চতুর। সে ভাবে, সবাই যদি মিষ্টি হয়, তাহলে আমি আলাদা কীভাবে হবো? তাই করলা ঠিক করে, সে তিতাই থাকবে। করলা চায়, তার নিজস্ব স্বাদ থেকে কেউ বঞ্চিত না হোক।