এবিবি ফান প্রশ্ন- ৬৯৩ || আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে .......


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে বেছে নিতেন এবং কেন?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

আমি গোপাল ভাঁড় কে বেছে নিতাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে বেছে নিতেন এবং কেন?

আমি টম এন্ড জেরি কার্টুনের টম হতাম। কারণ সারাদিন জেরির পেছনে দৌড়াতে দৌড়াতে শরীরের ব্যায়াম হয়ে যেতো😂😂। তাহলে আলাদাভাবে ব্যায়াম করার প্রয়োজন হতো না🤣🤣।

 2 months ago 

আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে বেছে নিতেন এবং কেন?

গোপাল ভাঁড় চরিত্রটিই পছন্দ । তার বুদ্ধির জন্য।

 2 months ago 

আমি যদি একদিনের জন্য কার্টুন এর চরিত্র হতাম তাহলে ডোরেমন হতাম। ডোরেমন শুধু শক্তিশালী নয় সে ভীষণ মানবিক ও।

 2 months ago 

আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে বেছে নিতেন এবং কেন?

সত্যি বলতে আমি নিজেও গোপাল ভাঁড়কে বেছে নিতাম। আর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সবকিছুর সমাধান করে নিতাম।

 2 months ago 

আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে বেছে নিতেন এবং কেন?

তাহলে তো আমি ডোরিমন হতাম। কারণ আমার কাছে ওই চরিত্রটা অনেক বেশি ভালো লাগে।

 2 months ago 

তাহলে আমি ডিজনি সংস্করণের সিন্ডারেলার চরিত্রকে বেছে নিতাম।কারন ফর্সা ত্বক, নীল চোখ, গোলাপী ঠোঁট এবং লম্বা সোনালী চুল আমার খুব পছন্দের।

 2 months ago 

কাটুনের চরিত্র বেছে নিতে অন্যরকম অনুভূতি আসে। তবে এই চরিত্র নিতে পারলে আমি কিন্তু সুপার হিরোর চরিত্র নিলাম। কারণ মনের মধ্যে আলাদা একটা শক্তি আসবে এই চরিত্রে।

 2 months ago 

আপনি যদি একদিনের জন্য যেকোনো কার্টুন চরিত্র হয়ে যেতে পারতেন, কাকে বেছে নিতেন এবং কেন?

টেডি বিয়ার। কারনটা বলে সংসারে অশান্তি লাগাতে চাই না,হে হে হে।😁😀

তাহলে আমি আমার বান্ধবী হয়ে যেতে চাইতাম, কারণ তার চরিত্র সম্পর্কে এখনো আমি বুঝতে পারলাম না

 2 months ago 

আমি মেয়ে হয়ে ও গোপাল ভাঁড় ই হতে চাইতাম।গোপাল ভাঁড়ের বুদ্ধির কাছে সবাই হার মেনে যায়।এই বিষয়টি ভীষণ ভালো লাগে আমার।

 2 months ago 

একেবারে ঠিক বলেছেন। গোপাল ভাঁড় কে আমার নিজের কাছেও ভালো লাগে।