আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৮


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

জীবন এক গতিশীল নদী
অনুভূতিগুলো তার স্রোত,
কল্পনা এক চলমান আসক্তি
অস্থিরতাগুলো তার স্বরূপ।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

জীবনের বিষয়গুলো সত্যি একটু অন্য রকম, এখানে একেকটা বিষয় একেকভাবে কাজ করে আমাদের চলমান রাখে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

নদীর বুকে ভেসে চলে স্বপ্নের নৌকা,
চাওয়া পাওয়ায় ঢেউ তোলে নীরব ব্যথা।
ক্ষণিক থামে, আবার ছুটে যায় মন,
সময়ের স্রোতেই জীবন খোঁজে তার ঠিকানা।

 2 months ago 

জীবন যেনো এক উপন্যাস
প্রতিটি পাতায় নানান চরিত্র
উপন্যাসের প্রতিটি চরিত্র
জীবনের সাথে অবিচ্ছেদ্য।

 2 months ago 

প্রবাহমান জীবনের ঘোলা জলে
ঝাপসা হয়ে আসে অনুভূতিরা,
বিস্মিত ঢেউয়ে আছড়ে পড়ে
বিবেকের কড়া নাড়া সব স্মৃতিরা।
কল্পনার ভিড়ে নিস্তব্ধ হয় গতি
দুর্বল হয় মনের দরজা,
চঞ্চলতা তার প্রকাশ ঘটায়
শুধুই নেমে আসে আঁধারের স্নিগ্ধতা।।

জীবন একগুচ্ছ বই
অনুভূতিগুলো তার পৃষ্ঠায়
কল্পনা এক চলমান গল্প
অস্থিরতাগুলো তার স্বরূপ।

 2 months ago 

জীবন নামে রেলগাড়িটা
কখনো থামে কখনো বা ছুটে
কখনো শান্ত কখনো অশান্ত
চাওয়া-পাওয়ার অনুভূতিগুলো
কল্পনা আবার বাস্তবতার রাজ্যে ।