পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৯ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর নবম পর্ব শেয়ার করে নেবো। এরপর ওই ঘটনার পরে অর্ণব এর যেনো বুকের ভেতরটা ধড়পড় শব্দ হতে লাগে আর পুরো কড়িডর যেনো প্রতিধ্বনি হতে থাকে। এই ঘটনার পরে অর্ণব নিজেকে বোঝাতে থাকে যে, সে কল্পনা করছে বা স্বপ্ন দেখছে। কিন্তু তখনই ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল- ১টি নতুন ভিডিও রেকর্ড হয়েছে। অর্ণব অবাক হয়ে গেল। কারণ সে তো ভিডিও অন করেনি! তাহলে কিভাবে রেকর্ড হলো? অর্ণব কাঁপতে কাঁপতে ভিডিওটা অন করলো। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে- এই একই ঘর অর্থাৎ অপারেশন টেবিল, বেড, জানালা। কিন্তু এই ভিডিওর মধ্যে এমন একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা এই মুহূর্তে ঘরে নেই।
আর সেই জিনিসটা হলো- বেডের ওপর বসে আছে একজন- সাদা পোশাক পরা এবং মাথা নিচু। ভিডিওতে আরো দেখা যাচ্ছে যে, অর্ণব দরজায় দাঁড়িয়ে আছে। আর সেই সাদা পোশাকের মানুষটা ধীরে ধীরে মাথা তুলে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তারপরেও অর্ণব বারবার নিজের মনকে বোঝাতে চাইছে যে- এটা কেউ এডিট করেছে এবং আমার সাথে কেউ মজা করছে। কিন্তু এই মুহূর্তে সে একাই আছে। আর হাসপাতালের বহু বছরের নিস্তব্ধতা যেন তার চারপাশে ঘন হয়ে উঠেছে। হঠাৎ এর মধ্যে আবার করিডরের দূর থেকে ভেসে এল হুইলচেয়ার চাকা গড়ানোর শব্দ। চাকার শব্দ এমন যেনো, বহু বছরের মরিচা ধরে গেছে।....
